পর্যটন – chtnews24.com

আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
ডেস্ক রির্পোট:- টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। মাছ-কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করা উপকূলের মানুষের জন্য দিনটি স্বস্তির হওয়ার কথা থাকলেও প্রথম দিন থেকেই দেখা দিয়েছে অনিশ্চয়তা। টানা বৃষ্টি, নদীতে মরা জোয়ার, মাছ পাওয়ার নিশ্চয়তা না থাকা এবং সুন্দরবনে দস্যুদের আতঙ্কে জেলেদের অনেকেই বনে যাওয়ার বিষয়ে আগ্রহ দেখাননি।

জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময়ও অনেকেই বন বিভাগের অগোচরে সেখানে ঢুকে বিষ দিয়ে মাছ ধরেছেন। এতে মাছ ও কাঁকড়ার পরিমাণ কমে গেছে বলে তাদের আশঙ্কা। এর সঙ্গে দস্যুদের চাঁদাবাজিও রয়েছে।

জেলেদের মধ্যে অনীহা দেখা গেলেও তিন মাস পর সুন্দরবন খুলে দেওয়ার প্রথম দিন পর্যটকদের নিয়ে নৌযান চলাচল শুরু হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে পর্যটকদের উপস্থিতিও ছিল কম।

মঙ্গলবার ও বুধবার সকালে পশুর নদীর ঘাটে সরেজমিনে দেখা যায়, ঘাটে জেলে নৌকার তেমন ভিড় নেই। জেলেদের সুন্দরবনের ভেতরে যাওয়ার ইচ্ছাও নেই।

জেলে রশিদ হাওলাদার বলেন, ‘সুন্দরবনে এখন ডাকাতের ভয় আছে। তাই বনের ভেতরে যাবো না। সুন্দরবন দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত বনের বেশি গভীরে যাবো না।’

পশুর নদীর পাড়ে চিলা এলাকায় নিজের নৌকার পাটাতন মেরামত করছিলেন জেলে মালেক গাজী। তিন মাস সুন্দরবনে যেতে না পারায় সংসারে টানাটানির মধ্যে ছিলেন তিনি। মালেক বলেন, ‘সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরেই সংসার চলে। তিন মাস বনে ঢুকতে না পারায় খুব কষ্টে দিন কাটিয়েছি। এখন মাছ ধরতে না পারলে সংসার চলবে না।’ বুধবার দুপুরের জোয়ারে বনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

পাশের নৌকায় মালামাল তুলছিলেন জেলে আলামিন খান। তিনি বলেন, ‘একটি নৌকায় সাধারণত দুই থেকে তিন জন জেলে থাকেন। ছয় দিন বনে থেকে মাছ ও কাঁকড়া ধরে তারা ফিরে আসেন। বছরের প্রায় নয় মাস এভাবেই সুন্দরবন থেকে মাছ ও কাঁকড়া আহরণ করে তাদের সংসার চলে।’

তবে এবার তাদের আয় নিয়ে শঙ্কা প্রকাশ করে আলামিন আরও বলেন, ‘ডাকাত দলের সঙ্গে দেখা হলে মোটা অঙ্কের টাকা দিতে হয়। এবার বন্ধের সময় অনেকে বিষ দিয়ে সব শেষ করেছে। তাই এবার আয় কেমন হবে, বলা যাচ্ছে না।’

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, তাদের রেঞ্জের আওতায় চাঁদপাই, ঢাংমারী, ধানসাগর ও জিউধারা স্টেশন রয়েছে। এই চারটি স্টেশনে এক হাজার ৯৫৩টি নৌযানের বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) রয়েছে। তবে গত দুই দিনে এক হাজার অনুমতিপত্র নিয়েছেন জেলেরা। বৃষ্টি ও নদীতে মরা জোয়ার থাকায় মাছও কম পাওয়া যাচ্ছে। এ কারণে জেলেরা মাছ ধরার জন্য অনুমতিপত্র নেয়নি। তবে দুর্যোগ কেটে গেলে জেলের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

এদিকে, বৃষ্টির কারণে সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমির সৌন্দর্য উপভোগ করতে কাঙ্ক্ষিত সংখ্যক পর্যটক আসেনি। করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন ভ্রমণে ইকোট্যুরিজমের জন্য পাস দেওয়া শুরু হয়েছে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কাঙ্ক্ষিত পর্যটক আসেনি। সুন্দরবন খুলে দেওয়ার প্রথম দুই দিনে এখন পর্যন্ত সাতটি পর্যটকবাহী লঞ্চে মোট সাড়ে পাঁচশ দর্শনার্থী এসেছেন। তবে আবহাওয়া কিছুটা ভালো হলে সুন্দরবনে আশানুরূপ পর্যটকের দেখা মিলবে বলেও জানান তিনি।

পর্যটক এবং জেলেদের নিরাপত্তার বিষয়ে বন কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘সুন্দরবন বন্ধ থাকার সময়ও কোস্টগার্ডের সঙ্গে যৌথ দল কাজ করেছে। এখনও যৌথ টহল কার্যক্রম চলমান রয়েছে। দস্যুদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোস্টগার্ডের সঙ্গে বন বিভাগের নিয়মিত যোগাযোগ রয়েছে।’

বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি বছর মাছের প্রজনন মৌসুম ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক ও জেলে-বাওয়ালিদের প্রবেশ বন্ধ থাকে। এ বছরও একই কারণে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

সুন্দরবনের প্রায় ৭০ শতাংশ এলাকা অভয়ারণ্য হিসেবে সংরক্ষিত। এসব এলাকায় সাধারণভাবে মাছ ধরা বা প্রবেশের সুযোগ নেই। ফলে অনুমতি নিয়ে বনে গেলেও পর্যটক ও জেলেদের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে।

সুন্দরবনের পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘পর্যটক ও মৎস্যজীবীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সুন্দরবনের ক্যাম্প ও স্টেশনগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটক, জেলে ও বননির্ভর মানুষের দায়িত্বশীল আচরণ জরুরি। পরিবেশ ও বন্যপ্রাণীর ক্ষতি হয়, এমন কোনও কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।’ বাংলা ট্রিবিউন

সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ
ডেস্ক রির্পোট:- সরকার সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজমকে এক বছরের জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাঁর এই নিয়োগকে দেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মো: গনীউল আজম দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দক্ষ ব্যবস্থাপনা এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। সেনাবাহিনীতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তাঁকে আরও দক্ষ করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, পর্যটন অবকাঠামো সম্প্রসারণ, পর্যটক সেবার মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এমন সময়ে অভিজ্ঞ ও নেতৃত্বগুণসম্পন্ন একজন সাবেক সেনা কর্মকর্তার দায়িত্ব গ্রহণ প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুন গতি আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পর্যটন বিশ্লেষকদের মতে, বাংলাদেশের পাহাড়, সমুদ্র, বনাঞ্চল, ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাতে পরিণত করা সম্ভব। এ ক্ষেত্রে মো: গনীউল আজমের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে পর্যটন কেন্দ্রগুলোর আধুনিকায়ন, দেশি-বিদেশি পর্যটকদের জন্য উন্নত সেবা নিশ্চিতকরণ, নতুন পর্যটন এলাকা বিকাশ এবং পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধির মতো বিষয়গুলো আরও গুরুত্ব পাবে। পাশাপাশি পর্যটন শিল্পে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতির বিকাশেও ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

পর্যটন খাত সংশ্লিষ্ট উদ্যোক্তা ও সচেতন মহল এ নিয়োগকে স্বাগত জানিয়ে বলেছেন, অভিজ্ঞ এই সাবেক সেনা কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করবে।

ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী
ডেস্ক রির্পোট:- ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার একযোগে কাজ করার বড় সুযোগ রয়েছে উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়ও দু’দেশের সহযোগিতার সুযোগ রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার মি. অজিত সিংয়ের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি।

সাক্ষাৎকালে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে আমরা সকল জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সমতার ভিত্তিতে বসবাস করছি। বর্তমান সরকার এই অঞ্চলের দুর্গম এলাকায় সকল প্রকার নাগরিক সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর।প্রধানমন্ত্রীর জীবনী

পার্বত্য অঞ্চলের উন্নয়নে কানাডা সরকারের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করে মন্ত্রী বলেন, কানাডা সবসময় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে থেকেছে। আমরা চাই আগামীতে পার্বত্য চট্টগ্রামে পরিবেশ সুরক্ষা, বনায়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কানাডা তাদের সহযোগিতার হাত আরও প্রসারিত করবে।

এই ছাড়াও সুশাসন প্রতিষ্ঠা, পর্যটন শিল্পের আধুনিকায়ন, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং নারী ক্ষমতায়ন বিষয়ে দু’দেশের যৌথ অংশীদারিত্বের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন পার্বত্য মন্ত্রী।

এই সময় কানাডিয়ান হাইকমিশনার মি. অজিত সিং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং পার্বত্য অঞ্চলের উন্নয়নে তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর মি. মার্কাস ডেভিস, ফার্স্ট সেক্রেটারি (ডেভেলপমেন্ট) মি. জোসেফ ম্যাকিনটোশ এবং ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মিজ ফারজানা সুলতানা।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, যুগ্ম সচিব মোহাম্মদ মমিনুর রহমান, যুগ্ম সচিব কাজী তোফায়েল হোসেন এবং মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) রবীন্দ্র চাকমাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা
রাঙ্গামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান:-পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘিরে দেশের তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এ নেমেছে পর্যটকের ঢল। পাহাড়, নদী, ঝর্ণা আর সবুজ প্রকৃতির টানে এবারের ঈদে লাখো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো পার্বত্য অঞ্চল।

পর্যটন সংশ্লিষ্টরা জানান, ঈদের দ্বিতীয় দিন থেকেই পর্যটকদের চাপ বাড়তে শুরু করে, যা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন পর্যটন স্পটে দেখা গেছে উপচে পড়া ভিড়। হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজগুলোতে আগেই বুকিং পূর্ণ হয়ে যায়। অনেক পর্যটককে বিকল্প আবাসনের খোঁজে পড়তে হয়েছে বিড়ম্বনায়।

রাঙ্গামাটিতে পর্যটকের ঢল——-

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি-তে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে কাপ্তাই লেক, ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা ও রাজবন বিহার এলাকায়। লেকে নৌভ্রমণ, পাহাড়ি খাবার এবং সংস্কৃতির প্রতি পর্যটকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পর্যটকের চাপে রেস্তোরাঁ, নৌযান ও পরিবহন খাতে ব্যাপক বাণিজ্যিক কার্যক্রম বেড়েছে।

খাগড়াছড়িতে সাজেক-আলুটিলা জমজমাট—–

খাগড়াছড়ি জেলার সাজেক ভ্যালি, আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা এলাকায় পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সাজেকের রিসোর্টগুলোতে আগাম বুকিং না থাকলে কক্ষ পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

পর্যটকরা পাহাড়ের মেঘ, সূর্যোদয়-সূর্যাস্ত এবং নৈসর্গিক পরিবেশ উপভোগে মেতে উঠেছেন। স্থানীয়দের মতে, এবারের ঈদে গত কয়েক বছরের তুলনায় পর্যটকের সংখ্যা অনেক বেশি।

বান্দরবানে ঝর্ণা ও পাহাড়ে ভিড়——

বান্দরবান জেলার নীলগিরি, নীলাচল, বগালেক ও নাফাখুম জলপ্রপাত এলাকায় পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাহাড়ি সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় কিছু স্থানে যানজটেরও সৃষ্টি হয়।

অর্থনীতিতে ইতিবাচক প্রভাব——-

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এই ভিড় স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলেছে। হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, গাইড সার্ভিস, হস্তশিল্প বিক্রেতা—সবখানেই বেড়েছে আয়। বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক ও হস্তশিল্পের বিক্রি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

নিরাপত্তা ও ব্যবস্থাপনা——

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে। গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি পর্যটকদের সচেতনতা বাড়াতে নির্দেশনাও দেওয়া হচ্ছে।

চ্যালেঞ্জও রয়েছে——–

অতিরিক্ত পর্যটকের কারণে কিছু এলাকায় পরিবেশ দূষণ, আবর্জনা ব্যবস্থাপনা এবং পানির সংকটের মতো সমস্যাও দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘমেয়াদে টেকসই পর্যটন ব্যবস্থাপনা গড়ে তুলতে এখনই পরিকল্পিত পদক্ষেপ নেওয়া জরুরি।

সবমিলিয়ে এবারের ঈদে তিন পার্বত্য জেলা পর্যটকদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে পাহাড় এখন এক উৎসবমুখর জনপদে পরিণত হয়েছে। তবে এই বিপুল সম্ভাবনাকে টেকসই করতে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা ও পরিবেশবান্ধব উদ্যোগ।

বান্দরবানেরথানচির ক্রাউ ডংহ, অপরূপ সৌন্দর্যের হাতছানি
বান্দরবান:- বান্দরবানের থানচি উপজেলা পাহাড়ি প্রকৃতির এক নীরব জনপদ। এই থানচিতেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ক্রাউ ডংহ বা ডিম পাহাড়। চারপাশে সবুজের সমারোহ, আর দূরে দূরে পাহাড়ের সারি যেন প্রকৃতি নিজেই এঁকে রেখেছে এক জীবন্ত ক্যানভাস। ডিম পাহাড় এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং সুন্দর একটি পর্যটন স্থান, যা প্রকৃতির সাথে মানুষের সাহসিকতার গল্প বলে।

সবুজ পাহাড় আর নীরব প্রকৃতির মাঝে ডিম পাহাড় যেন পথিকের জন্য এক মুহূর্তের থামা। এখানে নেই কোনো আয়োজন, নেই কোলাহল—আছে শুধু বাতাসের শব্দ আর সময়ের ছোঁয়ায় গড়ে ওঠা পাথরের নিঃশব্দ গল্প। রোদে ভেজা গোল পাথরগুলো পাহাড়ের বুকে প্রাকৃতিক ভাস্কর্যের মতো দাঁড়িয়ে থাকে। যা ভ্রমণপিয়াসীদের কাছে অন্যতম কেন্দ্রবিন্দু।

বান্দরবানের থানচি–আলীকদম সড়কে চলতে গেলে হঠাৎই চোখে পড়ে এক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য—ডিম পাহাড়। রাস্তার পাশের পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা অসংখ্য গোলাকার পাথর দূর থেকে দেখলে ডিমের মতো। সমুদ্রপৃষ্ঠ থেকে ডিম পাহাড়ে উচ্চতা প্রায় আড়াই হাজার ফুট। এই পাহাড় শুধু একটি জায়গা নয়, এটি একটি অনুভূতি। পাহাড়ি পথে হঠাৎ পাওয়া এক গল্প, যা শব্দে নয়—নীরবতায় কথা বলে।

ডিম পাহাড়কে স্থানীয় ভাষা ডাকা হয় ক্রাউ ডংহ অর্থাৎ মুরগী ডিম। কথিত আছে এই ডিম পাহাড়ে ত্রিপুরা ও ম্রো জনগোষ্ঠীরা কোন কিছু মানত করলে তা নিমিষে পাওয়া যায়। বৃষ্টির বা জুমের ধান ভালো ফলন পেতে এই পাহাড়ে পশু পাখি মানত করা হয় পাহাড়টিকে। বর্তমানে এখনো ডিম পাহাড়কে মানছে ওই এলাকার বসবাসরত জনগোষ্ঠীরা।

থানচি – আলীকদম সড়কে মাঝামাঝি ২১ কিলোমিটার দূরে ডিম পাহাড়ে অবস্থান। সড়ক পথে দাঁড়িয়ে দেখলে মনে হয় ডিমের মতন গোলাকারে সাজিয়ে আছে পাহাড়টি। চারিদিকে সবুজের মোড়ানো প্রকৃতি ক্যানভাস। সড়কের পাশে ছোট্ট একটি টং ঘর। সেখান থেকে দেখা মিলে পুরো পাহাড়টি। আঁকাবাঁকা মেঠোপথ বেয়ে ছুটে আসছে পর্যটকেরা। কেউ ছবি তুলছেন কেউ পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন।

ডিম পাহাড় নীচে টং ঘরে চা বিক্রি করছেন লাঙয়েন ম্রো। কথা হয় তার সাথে। তিনি বলেন- ডিম পাহাড়কে স্থানীয় ভাষা ডাকা হয় ক্রাউডং। সেই পাহাড়ে কাউকে উঠতে দেয়া হয় না। কথিত অনুসারে ওই পাহাড়কে মানত করা হয়। জুমের ধান যাতে ভালো হয় আর সময়ের মত বৃষ্টি না পড়লে পশু প্রাণী মাধ্যমে নানা কিছু মানত করলে তা নিমিষের পাওয়া যায়। এই ডিম পাহাড়কে দেখতে পর্যটকেরা ছুটে আসেন আর ছবি তুলেন। প্রতিদিন শতাধিক পর্যটক আসে আর চলে যান।

কুমিল্লা থেকে বেড়া আসা পর্যটক দম্পতি আঁখি ও সায়েদ বলেন, আলীকদম হয়ে থানচি বেড়াতে এসেছেন তিনদিনের। থানচি প্রবেশের পথে ডিম পাহাড় দাঁড়িয়ে ছবি তুলে সাক্ষী হিসেবে রেখেছেন। প্রাকৃতিক সবুজকে ধরে রেখে যদি আরো সৌন্দর্য বাড়ানো গেলে পর্যটকরা আরো আসবে বলে জানান তারা।

থানচি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল বলেন, ডিম পাহাড়ে সড়কের পাশে প্রাকৃতিককে অক্ষত রেখে রিলিং ও ইকো সিষ্টেম কটেজ স্থাপন করা প্রক্রিয়া চলছে। যাতে করে পর্যটকরা সেখানে রাত্রীযাপন করতে পারে ও স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি হয়। একই সাথে ভ্রমনপিপাসুদের আরো বিমোহিত করতে আর ঢেলে সাজানো পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন।

রাঙ্গামাটির সুবলং চ্যানেলে পর্যটকবাহী বোট ডুবি
রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বরকল উপজেলার সুবলং বাজার থেকে ফেরার পথে একটি পর্যটকবাহী বোট ডুবির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার পর সুবলং নৌ–চ্যানেলের শীলছড়িমুখ এলাকায় এ ঘটনা ঘটে। তবে বোট ডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুবলং বাজার এলাকা থেকে ফেরার সময় বিকেল ৫টার পর পর্যটকবাহী কাঠের বোটটি শীলছড়িমুখ এলাকায় এসে কাপ্তাই হ্রদে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের অন্যান্য বোটের লোকজন এসে দুর্ঘটনাকবলিত বোটের পর্যটকদের উদ্ধার করেন। জানা গেছে, বোটটিতে শিশু ও নারীসহ ১০–১২ জন পর্যটক ছিলেন। দুর্ঘটনার সময় পর্যটকরা বোটের ছাদেই অবস্থান করছিলেন এবং কারও কাছে লাইফ জ্যাকেট ছিল না।

ঘটনার প্রত্যক্ষদর্শী রূপায়ন চাকমা বলেন, বিকেলে আমরা বড়দিনের অনুষ্ঠান শেষে বসন্ত মোন পাংখোয়া পাড়ায় ফিরছিলাম। শীলছড়িমুখ এলাকায় এসে দেখি একটি পর্যটকবাহী বোট কাপ্তাই হ্রদে ডুবে যাচ্ছে। পরে আশপাশের লোকজন এসে যাত্রীদের উদ্ধার করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মুর্শিদুল ইসলাম বলেন, আজ (বৃহস্পতিবার) বোট বা নৌকা ডুবির কোনো খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।

রাঙ্গামাটির কাপ্তাই লেকে প্রমোদতরী চালুর বিষয়ে ভাবা হচ্ছে : নৌপরিবহন উপদেষ্টা
ডেস্ক রির্পোট:- অন্তবর্তী সরকারেরর নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, পি এস মাহসুদের পাশাপাশি পি এস অস্ট্রিচ ও পি এস লেপচাসহ অন্য পুরোনো স্টিমারগুলোও সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং রাঙ্গামাটির কাপ্তাই লেকেও প্রমোদতরী হিসেবে একটি স্টিমার চালুর বিষয়ে ভাবা হচ্ছে।

তিনি বলেন, পি এস মাহসুদ কেবল একটি নৌযান নয়, এটি বাংলাদেশের নদীজ সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক। আমরা চাই, নতুন প্রজন্ম কাছ থেকে দেখুক, একসময় নদীপথই ছিল যোগাযোগ ও সংস্কৃতির প্রাণ।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অধীনে থাকা শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ প্রয়োজনীয় মেরামত করে প্রমোদতরী হিসেবে পুনরায় চালুর সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

১২ নভেম্বর বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে এ বিষয়ে অবহিত করেছেন নৌ পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহ।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ নৌকার ডিজাইন পুরো পৃথিবীতে বিখ্যাত। অথচ এগুলো সম্পর্কে বর্তমান প্রজন্মের অনেকেই জানে না। আমাদের এই ঐতিহ্যকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। প্যাডেল স্টিমার-সহ যত পুরোনো নৌযান আছে সবকটিই সংরক্ষণে ব্যবস্থা নিতে হবে।’

প্যাডেল স্টিমারটি চালু হলে তা দেশে ও বিদেশের বহু পর্যটকের আকর্ষণের কেন্দ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। বিদেশি পর্যটকদের জন্য এতে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, বাংলা গানের পরিবেশনা-সহ নানান আকর্ষণ থাকবে।

কর্মকর্তারা জানান, সপ্তাহে সাতদিনই প্রমোদতরীগুলো চলবে। পাঁচ ঘণ্টার দীর্ঘ যাত্রার পাশাপাশি ২ থেকে ৩ ঘণ্টার সংক্ষিপ্ত যাত্রার ব্যবস্থাও থাকবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘ঐতিহ্যবাহী এই প্যাডেল স্টিমারগুলোতে ইতিহাস সংরক্ষণ করতে হবে। যারা এতে যাত্রা করবে তারা যেন ইতিহাসটা জানতে পারে। কত বছর আগের স্টিমার, কী নাম, তখনকার দিনে কত আনা ভাড়া নিত, এর পেছনের গল্পটা কী সেগুলো যেন সুন্দরভাবে উপস্থাপন করা হয়।’

এসময় নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, ‘পি এস মাহসুদ কেবল একটি নৌযান নয়, এটি বাংলাদেশের নদীজ সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক। আমরা চাই, নতুন প্রজন্ম কাছ থেকে দেখুক, একসময় নদীপথই ছিল যোগাযোগ ও সংস্কৃতির প্রাণ।’

পি এস মাহসুদের পাশাপাশি পি এস অস্ট্রিচ ও পি এস লেপচাসহ অন্য পুরোনো স্টিমারগুলোও সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং রাঙ্গামাটির কাপ্তাই লেকেও প্রমোদতরী হিসেবে একটি স্টিমার চালুর বিষয়ে ভাবা হচ্ছে বলে জানান তিনি।

তরুণরা যেন বাংলাদেশের এই মূল্যবান ঐতিহ্য সম্পর্কে জানতে পারে সেজন্য বিশেষ দিনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য এই প্রমোদতরীর বিশেষ যাত্রার আয়োজনের উদ্যোগ নেওয়া হতে পারে বলে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান।

রাঙ্গামাটির ঝুলন্ত সেতু উন্মুক্ত হলো,পর্যটকের ভিড়
রাঙ্গামাটি:- প্রায় ৩ মাস পানিতে ডুবে থাকার পর উন্মুক্ত হয়েছে রাঙ্গামাটির পর্যটনের প্রধান আকর্ষণ ঝুলন্ত সেতুটি। গতকাল শুক্রবার সকাল থেকে সেতুটি পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে বেড়েছে পর্যটকের ভিড়।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশন কর্তৃপক্ষ জানায়, প্রতি বছর কাপ্তাই লেকের পানি বাড়লে সেতুটি পানিতে ডুবে যায়। কখনো ১ মাস আবার কখনো ২ মাস মতো ডুবে থাকে। তবে চলতি বছরে হ্রদের পানি বেড়ে গিয়ে ৪ ফুট পর্যন্ত ডুবে ছিল সেতুটি। পরে ধীরে ধীরে পানি কমতে কমতে ২৩ অক্টোবর সেতুর পাটাতন থেকে পানি নেমে যায়। সেতুটি মেরামত ও রঙ করে শুক্রবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

ঝুলন্ত সেতুর টিকিট বিক্রেতা মো. সোহেল বলেন, সেতুটি উন্মুক্ত হওয়ায় ব্যাপক পর্যটক এসেছে। ভালো টিকিট বিক্রি হয়েছে। সামনের দিনগুলোতে আরও পর্যটকদের আগমন ঘটবে বলে আশা করছি।

পর্যটন বোটঘাটের লাইনম্যান ফখরুল ইসলাম বলেন, সেতুটি পানিতে ডুবে থাকায় পর্যটক তেমন আসতো না। তবে আজকে থেকে উন্মুক্ত হওয়া অনেক পর্যটকের এসেছে। আমাদের আজকে প্রায় ২০–২৫টি বোট ভাড়া হয়েছে।

ঢাকা থেকে আসা এক পর্যটক বলেন, রাঙ্গামাটি এসে যদি ঝুলন্ত সেতুটি দেখে না যাই–তাতো হয় না। আমি দেখেছি সেতুটি পানিতে ডুবে আছে। কিন্তু আজকে এসে দেখলাম, পানি নেমে গেছে আর সেতুটির সৌন্দর্য ভেসে উঠেছে। রাঙামাটি মানে হ্রদ, পাহাড়ের শহর। এখানের প্রকৃতির অপরূপ সৌন্দর্য–যে কাউকে মুগ্ধ করবে।

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, প্রায় তিন মাস পানিতে সেতুটি ডুবে থাকার পর বৃহস্পতিবার সেতুর পাটাতন থেকে পানি নেমে গেছে। শুক্রবার থেকে পর্যটকদের জন্য সেতুটি উন্মুক্ত করে দেয়া হয়েছে। প্রথম দিনে এক হাজারেরও বেশি পর্যটকের সমাগম ঘটেছে। আশা করছি সামনের যে পর্যটন মৌসুম রয়েছে, সেই সময় ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে।

প্রসঙ্গত, চলতি বছরের ৩০ জুলাই থেকে কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে হ্রদের পানিতে ডুবে যায় পর্যটন কেন্দ্রের ঝুলন্ত সেতুটি। ৮৬ দিন পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঝুলন্ত সেতুটি ভেসে উঠে।

রাঙ্গামাটিতে বেড়েছে পর্যটকের আনাগোনা,পানির নিচে ঝুলন্ত সেতু, হতাশ অনেকে
রাঙ্গামাটি :- সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে রাঙ্গামাটিতে এবার টানা ছুটিতে ভ্রমণপিপাসু পর্যটকে মুখর। পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জেলার পর্যটন স্পটগুলো। সমপ্রতি খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় সাজেকে পর্যটক যাওয়া–আসা বন্ধ থাকলেও গত বুধবার থেকে সাজেক ভ্যালিতে যাচ্ছেন পর্যটকরা। এদিকে, কাপ্তাই হ্রদ, পাহাড়, ঝরনা, সাজেক ভ্যালির মেঘের মিতালি, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে মুগ্ধ পর্যটকরা। তবে কেউ কেউ ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত পর্যটন ঝুলন্ত সেতু ডুবে থাকায় হতাশ হচ্ছেন।

রাঙ্গামাটি পর্যটন বোট ঘাটের ম্যানেজার মো. ফখরুল ইসলাম বলেন, টানা ছুটিতে রাঙ্গামাটিতে পর্যটকদের পদচারণা বেড়েছে। এখন কাপ্তাই হ্রদ পানিতে ভরপুর, সুবলং ঝরনাতেও পানি আছে। এ সময়টাতে পর্যটকদের কাপ্তাই হ্রদ ভ্রমণ বেড়েছে। এতে করে আমাদের বোট মালিক–শ্রমিকরাও খুশি।

ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি জোনের পরিদর্শক মো. তারিকুল আলম জুয়েল বলেন, পর্যটকদের নিরাপত্তা ও সেবা প্রদানে ট্যুরিস্ট পুলিশ সব সময় নিয়োজিত ছিল। আমরা রাঙামাটির বিভিন্ন পর্যটক ও বিনোদন স্পটে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছি। এখানে নিরাপত্তাহীনতার কোনো শঙ্কা নেই।

এদিকে, প্রায় গত দুইমাস ধরে কাপ্তাই হ্রদের পানিতে নিমজ্জিত রয়েছে রাঙ্গামাটির পর্যটন করপোরেশনের পর্যটন ঝুলন্ত সেতুটি। এতে করে অনেক পর্যটক রাঙ্গামাটিতে এসে হতাশ হচ্ছেন। ঢাকা থেকে আগত পর্যটক রাজু আহমেদ বলেন, রাঙ্গামাটি রিজোর্টে থেকেছি। কাপ্তাই হ্রদ, পাহাড়, সব মিলিয়ে রাঙ্গামাটি এখন ভীষণ সুন্দর। কিন্তু ঝুলন্ত সেতুতে গিয়ে দেখি সেটি ডুবন্ত। ভ্রমণের অপূর্ণতা রয়ে গেল।

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, আমাদের মোটেল ৭০ শতাংশ বুকিং রয়েছে। তবে ঝুলন্ত সেতু দীর্ঘদিন হ্রদের পানিতে ডুবে থাকায় কেউ কেউ হতাশ হয়ে ফিরছেন। রাঙামাটি ভ্রমণে অনেকের মূল আকর্ষণ ঝুলন্ত সেতু। সেটি এখন উন্মুক্ত থাকলে ভালো হত।

বান্দরবানে পর্যটন দিবসে ময়লা ছিটিয়ে পরিষ্কার অভিযানের ভিডিও ভাইরাল
বান্দরবান:- বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আগে কৃত্রিমভাবে ময়লা ছিটিয়ে পরে তা পরিষ্কার করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে হওয়া এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মেঘলা পর্যটন কেন্দ্রে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী পলিব্যাগ ভর্তি বোতল ও ময়লা-আবর্জনা ছিটিয়ে দিচ্ছেন। এরপর জেলা প্রশাসকের উপস্থিতিতে প্রশাসনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা সেই ময়লা পরিষ্কার করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই স্থানীয় ফেসবুক ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু করেন।

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ভিডিওটি দেখার পর আমি বিষয়টি জানতে পারি। আমার এক কর্মচারী সাংবাদিকদের বলছিল যে, এখানে তো তেমন ময়লা নেই, পরিষ্কার করার মতো কিছু নেই, ম্যাডাম কি পরিষ্কার করবেন?। তখন কেউ কেউ মজা করে কিছু ময়লা ছিটাতে বলেন, আর কর্মচারীরাও হাসতে হাসতে তা করে। আমরা অন্যদিকে ব্যস্ত থাকায় বিষয়টি খেয়াল করিনি। ওয়েব ভিডিওর দুইটি সিন মিলিয়ে দেখুন—ওখানে আসলেই কোনো ময়লা ছিল না।

তিনি আরও বলেন, তবুও এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা বুঝতে পারেনি যে, এটি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে।