চট্রগ্রাম – chtnews24.com

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ: এক মাসে ১৬ মৃত্যু, আক্রান্ত ২৪৩০
চট্টগ্রাম:- বন্দরনগরী চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। চলতি বছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯১৪ জন। এ সময়ে মারা গেছেন ২১ জন। এর মধ্যে সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নেয়। সেপ্টেম্বরে ২ হাজার ৪৩০ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা যান ১৬ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার (৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১০৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৪ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৬৫৪ জন।

সেপ্টেম্বরে ভয়াবহ পরিস্থিতি

বছরের শুরুতে চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম ছিল। জানুয়ারিতে ৬৮ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৯ জন এবং মে মাসে ৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

জুন থেকে পরিস্থিতির অবনতি শুরু হয়। ওই মাসে আক্রান্ত হন ১২২ জন। জুলাইয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৩৬ জনে। আগস্টে আক্রান্ত হন ১ হাজার ২০২ জন। সেপ্টেম্বরে তা এক লাফে বেড়ে ২ হাজার ৪৩০ জনে দাঁড়ায়। অক্টোবরের প্রথম পাঁচ দিনে নতুন করে ৪৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

মৃত্যুর দিক থেকেও সেপ্টেম্বরে পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ। শুধু এ মাসেই মারা গেছেন ১৬ জন। জুলাইয়ে দুইজন, আগস্টে দুইজন এবং ফেব্রুয়ারিতে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২১ জন। গত ২৪ ঘণ্টায় অবশ্য নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

উপজেলায় সর্বোচ্চ সীতাকুণ্ডে

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে দেখা গেছে, চলতি বছরের মোট ৪ হাজার ৯১৪ আক্রান্তের মধ্যে চট্টগ্রাম মহানগরে ২ হাজার ২৮৫ জন, উপজেলা পর্যায়ে ২ হাজার ৯৮ জন এবং অন্যান্য জেলা থেকে আসা রোগী রয়েছেন ৫৩১ জন।

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সীতাকুণ্ডে—৬২০ জন। এরপর কর্ণফুলীতে ২৮৫, বাঁশখালীতে ১৫৪, রাঙ্গুনিয়ায় ১৫২, সাতকানিয়ায় ১২১, আনোয়ারায় ১১২, রাউজানে ১০৩ এবং পটিয়ায় ১০০ জন আক্রান্ত হয়েছেন।

জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছেজুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে

এ ছাড়া হাটহাজারীতে ৮৪, মিরসরাইয়ে ৭৯, বোয়ালখালীতে ৭৬, চন্দনাইশে ৭৭, লোহাগাড়ায় ৬৬, ফটিকছড়িতে ৪৪ এবং সন্দ্বীপে ২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

পুরুষ আক্রান্ত বেশি, মৃত্যুর হার নারীদের বেশি

চলতি বছরের মোট ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ২ হাজার ৪০২ জন, নারী ১ হাজার ৪০৩ জন এবং শিশু ১ হাজার ১০৯ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১০৭ জনের মধ্যে ৫৬ জন পুরুষ, ২৩ জন নারী এবং ২৮ জন শিশু।

অপরদিকে চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ চারজন, নারী ১১ জন এবং শিশু ছয়জন।

দুই বছরের তুলনায় আক্রান্ত বেশি

গত দুই বছরের তুলনায়ও চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। ২০২৪ সালে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৫ সালে আক্রান্ত হন ৪ হাজার ৮৬৪ জন এবং মৃত্যু হয় ২৭ জনের।

চলতি বছরের ৫ অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯১৪ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ২১ জনের। অর্থাৎ বছরের শেষ তিন মাসের আগেই গত দুই বছরের মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে চলতি বছরের আক্রান্তের সংখ্যা।

মশা নিধনে গতি না বাড়ার অভিযোগ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও মশা নিধন কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি নেই বলে অভিযোগ নগরবাসীর। নগরের হামজারবাগ সঙ্গীত আবাসিক এলাকার বাসিন্দা মুনতাসির উদ্দিন বলেন, এলাকায় মশার বিস্তার অনেক বেশি। অথচ সিটি করপোরেশনের মশা নিধনে নিয়োজিত লোকজনকে মাসে একবারও দেখা যায় না। ওষুধ ছিটানোর দায়িত্বে থাকা ব্যক্তিরা ঠিকমতো ওষুধ ছিটাচ্ছেন কিনা, তা তদারকিও দুর্বল বলে অভিযোগ করেন তিনি।

চন্দনপুরা এলাকার বাসিন্দা জামাল উদ্দিন বলেন, নগরে ডেঙ্গু রোগী অস্বাভাবিকভাবে বেড়েছে। সে অনুযায়ী সিটি করপোরেশনের তদারকি বাড়েনি। এতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

প্রজননস্থল ধ্বংসের তাগিদ

জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ডেঙ্গু মশাবাহিত রোগ। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করা গেলে এর বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তিনি বলেন, জ্বর হলে দেরি না করে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ ফজলে রাব্বি বলেন, জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। পাশাপাশি মশা নিধনেও জোর দিতে হবে। মশা নিধনে জোর দেওয়ার জন্য ইতিমধ্যে সিটি করপোরেশনকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সিটি করপোরেশন নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে। নগরবাসীকে নিরাপদ রাখতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকায় বিশেষ ক্রাশ প্রোগ্রামও পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, শুধু মশক নিধনের ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। একইসঙ্গে বাসাবাড়ি, ছাদ, নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে নগরবাসীকে আরও সচেতন হতে হবে।বাংলা ট্রিবিউন

হাটহাজারীতে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের গভীর কৃতজ্ঞতা
ডেস্ক রির্পোট:- কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

একইসঙ্গে হাটহাজারীর আপামর জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী মীর হেলাল।

আজ (১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা প্রশাসন কর্তৃক মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উপজেলার কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে হাটহাজারী উপজেলার ১,২০০ জন কৃষক-কিষাণীর মাঝে আনুষ্ঠানিকভাবে এ কৃষক কার্ড বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একইসাথে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে পুরোহিত ভিক্ষুদের সম্মানী প্রদান কার্যক্রমও উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সংশ্লিষ্ট কার্যক্রম ভার্চুয়ালি যুক্ত করা হয়। এর মাধ্যমে নির্বাচিত কৃষক ও উপকারভোগীদের মঝে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।

হাটহাজারীতে উপস্থিত কৃষক-জনতার উদ্দেশ্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তা বাস্তবে রূপ দিয়ে দেখান। এটাই তারেক রহমান সরকারের প্রকৃত পরিচয় ও মূল শক্তি। চট্টগ্রামের এই হাটহাজারী উপজেলায় বিগত মাত্র ৭ মাসে যে অভূতপূর্ব উন্নয়ন সূচিত হয়েছে, তা গত ১৭ বছরেও সম্ভব হয়নি। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, হাটহাজারী ও বায়েজিদসহ চট্টগ্রাম-৫ আসন তথা সমগ্র চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

দেশব্যাপী একযোগে আয়োজিত এ কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলা প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। কনফারেন্সে প্রধানমন্ত্রী চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের কাছে হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণের সার্বিক পরিস্থিতি জানতে চান।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষকপ্রীতি মনোভাব ও প্রান্তিক কৃষকদের কল্যাণে গৃহীত উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রেরিত বিশেষ সহায়তার অংশ হিসেবে আজ প্রায় ১২ শত কৃষক-কিষাণী ‘কৃষক কার্ড’ গ্রহণ করেছেন। আপনার এ যুগান্তকারী উপহারে চট্টগ্রামের কৃষকরা আজ অত্যন্ত আনন্দিত ও উচ্ছাসিত। হাটহাজারীর সর্বস্তরের জনগণ অতীতে যেমন আপনার পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও আজীবন আপনার পাশে থাকবে।

সরকারের দেশপ্রেম ও কৃষিবান্ধব নীতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে একটি শক্তিশালী, সার্বভৌম, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, রাজনৈতিক নেতাকর্মী এবং প্রশাসনের সর্বস্তরের কর্মচারীদের তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

একই সঙ্গে তিনি দেশ ও রাষ্ট্রবিরোধী যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সজাগ ও সতর্ক থাকার জোর আহ্বান জানান।

হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত এ আনন্দঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো. আল ফোরকান, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আপ্রু মারমা এবং হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত
রাউজান:- রাউজানে সন্ত্রাসীদের সাথে ‘গোলাগুলিতে’ ১২ পুলিশ সদস্য আহত হওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাসুদ আলম। বুধবার রাতে দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়া এলাকায় সন্ত্রাসী জানে আলম ওরফে ডাকাত আলমের পাহাড় সংলগ্ন আস্তানায় এ ‘গোলাগুলির’ ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা ও রাউজান পুলিশের সমন্বয়ে গঠিত টিম সেখানে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে।

পরে সেখান থেকে দেশিয় তৈরি অস্ত্র, রাইফেলের বিপুল সংখ্যক গুলি ও সন্ত্রাসীদের গায়ে রাখা জ্যাকেট পুলিশ উদ্ধার করেছে। এই অভিযানে গুলিবিদ্ধ হওয়া দিলদার হোসেন নামে এক সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে ১১৯ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি, ৬টি কার্তুজ,একটি দোনলা ,একটি একনলা কাটা বন্দুক, ৪টি রাম দা ও ২টি গুলি রাখার জ্যাকেট।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদুল আলম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই আস্তানায় অবস্থানরত সন্ত্রাসী আলমসহ তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে দুই পক্ষে গুলি বিনিময় হয়। এই ঘটনায় শর্টগানের গুলিতে এক সন্ত্রাসী আহত হয়। আহত হন অভিযানে থাকা ১২ পুলিশ সদস্য। আহতদের মধ্যে কয়েকজন হলেন, এসআই (নিরস্ত্র) মোঃ জান্নাতুন নাঈম রাজন, এসআই মোঃ খোরশেদ আলম, এসআই মোঃ বায়েজিদ মৃধা, এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই জুয়েল চন্দ্র বিশ্বাস, এএসআই মোঃ রবিউল হোসেন।

সন্ত্রাসীরা পুলিশের অভিযানের মুখে পাশের পাহাড়ে গা ঢাকা দিতে পারলেও একজনকে আহতাবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র ও সন্ত্রাসীদের ব্যবহৃত জ্যাকেট উদ্ধার করে।

পুলিশের দেয়া তথ্যানুসারে, কদলপুর, পূর্ব রাউজান ও রাঙ্গুনিয়া এলাকায় তৎপর একাধিক সন্ত্রাসী গ্রুপ চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীচক্রের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক অভিযান চালিয়ে বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ সুপারের দেয়া তথ্যে জানা যায়, জানে আলম ওরফে ডাকাত আলম এবং মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বস–এর নেতৃত্বে তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবি ও চাঁদা আদায় করে আসছিল। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর তারা জনৈক আবু বক্কর চৌধুরীর বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে। পুলিশ বিষয়টি যাচাই করে সত্যতা পাওয়ার পর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে জেলা ও থানা পুলিশের সমন্বিত টিম এই অভিযান পরিচালনা করে।

জয়নগরে পুলিশের অভিযান টের পেয়ে ডাকাত আলম (৪২), মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বস (৫২), দিলদার হোসেন (৩৭), মোঃ রুবেল (২৭), মোঃ মামুন–অর–রশিদ ওরফে মামুন (৩৫) এবং মোঃ বাঁচা (৪৫) সহ সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। সন্ত্রাসীদের আকস্মিক হামলার মুখে পুলিশ সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে আত্মরক্ষার্থে তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
ডেস্ক রির্পোট:- রেলওয়ে পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরুর পর থেকেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। বছরে চার লাখের বেশি যাত্রী পরিবহন করা এই রেলপথে পৌনে তিন বছরে ট্রেন দুর্ঘটনায় একটি হাতিসহ প্রাণ হারিয়েছেন ১০১ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই মারা গেছেন অন্তত পাঁচ জন।

দুর্ঘটনার প্রায় সবগুলোই ঘটেছে অবৈধ ও ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংয়ে। অথচ ১৫২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে বৈধ লেভেল ক্রসিংয়ের পাশাপাশি রয়েছে বিপুলসংখ্যক অবৈধ ক্রসিং। এসব অবৈধ লেভেল ক্রসিং দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথে বৈধ লেভেল ক্রসিং রয়েছে ৯৯টি। এর বিপরীতে অবৈধ লেভেল ক্রসিং রয়েছে ৭৭টি। এসবের মধ্যে ৫৬টি বৈধ লেভেল ক্রসিংয়েই নেই কোনও গেটম্যান। ফলে ট্রেন আসা-যাওয়ার সময় এসব ক্রসিংয়ে যানবাহন ও পথচারীদের নিরাপত্তা অনেকটাই নির্ভর করছে চালক ও পথচারীদের সতর্কতার ওপর।

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনা প্রতিরোধে ইতোমধ্যে ২২টি অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করা হয়েছে। আরও ৩৫টি অবৈধ ক্রসিং বন্ধের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ৫৬টি বৈধ ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের প্রস্তাব রেলওয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে নতুন নির্মিত রেলপথ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় জনবলের বিপরীতে এখনো পর্যাপ্ত অর্থ বরাদ্দ পাওয়া যায়নি।

নতুন রেলপথে নিরাপত্তার ঘাটতি

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরু হয় ২০২৩ সালের ১ ডিসেম্বর। বর্তমানে এ রুটে চার জোড়া ট্রেন চলাচল করছে। ঢাকা-কক্সবাজার রুটে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রবাল এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস চলাচল করছে। আগামী মাসে এ রুটে ঢাকা পর্যন্ত মহানগর এক্সপ্রেস ট্রেন যুক্ত হওয়ার কথা রয়েছে। ফলে ট্রেনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে লেভেল ক্রসিংগুলোর নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৫২ কিলোমিটার। এর মধ্যে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত পুরোনো রেললাইন ৪৭ কিলোমিটার এবং দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন প্রায় ১০১ কিলোমিটার।

রেলওয়ের হিসাবে, চট্টগ্রাম-দোহাজারী অংশে বৈধ লেভেল ক্রসিং রয়েছে ২৭টি। এর বিপরীতে অবৈধ ক্রসিং রয়েছে ৪৭টি। দোহাজারী-কক্সবাজার অংশে বৈধ ক্রসিং রয়েছে ৭২টি এবং অবৈধ ক্রসিং ৩০টি।

নিরাপত্তার সবচেয়ে বড় ঘাটতি দেখা দিয়েছে দোহাজারী-কক্সবাজার অংশে। নতুন নির্মিত এই অংশে থাকা ৭২টি বৈধ লেভেল ক্রসিংয়ের মধ্যে ৫৬টিতেই নেই গেটম্যান। এসব ক্রসিংয়ে ট্রেন চলাচলের সময় যানবাহন বা পথচারীদের প্রবেশ ঠেকানোর মতো কোনও প্রতিবন্ধকতা বা ব্যারিয়ারও নেই। ফলে দ্রুতগতির ট্রেন চলাচলের এই রেলপথে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে।

পৌনে তিন বছরে ১০১ প্রাণহানি

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কান্তি দে জানান, দুর্ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে পৌনে তিন বছরে ১০১ জন মারা গেছেন। ট্রেনের ধাক্কায় ২০২৪ সালের অক্টোবরে একটি হাতিও মারা যায়। এর মধ্যে ২০২৪ সালে ২৭ জন, ২০২৫ সালে ৪৩ জন এবং চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৩১ জন মারা গেছেন।

ওসি আরও জানান, ২০২৪ সাল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম রেলওয়ে থানা এলাকায় ১৯১ জন ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। এর মধ্যে ২০২৪ সালে ৫৭ জন, ২০২৫ সালে ৮১ জন এবং ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫২ জন ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

সেপ্টেম্বরেই পাঁচ প্রাণহানি

চলতি বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ট্রেনটির মাঝখানের একটি বগি লাইনচ্যুত হয়। যাত্রীদের কেউ হতাহত না হলেও কয়েক ঘণ্টা ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানটি দ্বিখণ্ডিত হয়ে যায়।

এর আগের দিন ২০ সেপ্টেম্বর সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হন। দুপুর সাড়ে ১২টার দিকে সাতকানিয়ার বিওসি মোড়ের কাটগড়-আলমগীর সড়কের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহতরা হলেন সাতকানিয়ার মাইঙ্গ্যাপাড়া গ্রামের মৃত হাজি মোহাম্মদ হোসেনের ছেলে প্রবাসী আবু তাহের (৪৬) এবং উত্তর ধর্মপুর মুহুরীপাড়ার মৃত সাহেব মিয়া সওদাগরের ছেলে আবদুল শুক্কুর (৪৪)।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন নিরাপদ রেল পারাপার ও গেটম্যান নিয়োগের দাবিতে রেললাইন অবরোধ করেন। একপর্যায়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন আটকে দেন তারা। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ সড়কের ওপর থাকা রেলক্রসিংটিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়।

১১ সেপ্টেম্বর রাতে ষোলশহর এলাকায় ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন মিন্টু নামে এক ব্যক্তি নিহত হন। একই ঘটনায় আহত ১০ বছরের শিশু রাহাত পরে হাসপাতালে মারা যায়।

সর্বশেষ ২৬ সেপ্টেম্বর নগরের ষোলশহর এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের নিচে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী আব্দুর রহিম নামে এক রোহিঙ্গা নাগরিক নিহত হন।

এ ছাড়া চলতি বছরের ৩ জুন সাতকানিয়ার ঢেমশা এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার নামে এক বৃদ্ধা মারা যান। ৯ জুন লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় ট্রেনের ধাক্কায় টিপু নামে এক তরুণ নিহত হন। ১৩ জুন বোয়ালখালীর পূর্ব কালুরঘাট বড়ুয়াপাড়ায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা যান। ২৭ জুন পটিয়ার শ্রীমাই এলাকায় ট্রেনে কাটা পড়ে নুর নাহার নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়।

আগস্টেও ধারাবাহিক প্রাণহানি

আগস্টেও ধারাবাহিকভাবে প্রাণহানির ঘটনা ঘটে। ৮ আগস্ট চকরিয়ার হারবাং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী মারা যান। ২৯ আগস্ট লোহাগাড়ায় কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় শাহাব উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়। ৩০ আগস্ট বোয়ালখালীতে সৈকত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে পম্পী বড়ুয়া নামে এক নারীর মৃত্যু হয়। পরদিন ৩১ আগস্ট রামুর সিকদারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ নামে এক যুবক নিহত হন।

সচেতনতার অভাবেই দুর্ঘটনা

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন সংস্থা এবং লোকজনের চলাচলের জন্য রেললাইনের ওপর দিয়ে অবৈধ পথ তৈরি করছে। এসব পথে চলাচলের ক্ষেত্রে লোকজনকে সতর্ক থাকতে হবে। সচেতনতার অভাবেই মূলত এসব দুর্ঘটনা ঘটছে।’

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার (এসপি) তহুরা জান্নাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অধিকাংশ লেভেল ক্রসিং অবৈধ। লোকজন নিজেদের সুবিধার জন্য এসব লেভেল ক্রসিং তৈরি করছেন। এখানে ট্রেন দুর্ঘটনায় কেউ মারা গেলে আবার লোকজনই ব্যারিকেড দিয়ে বলছেন, রেলওয়ে কেন এখানে গার্ড দিচ্ছে না।’বাংলা ট্রিবিউন

স্ত্রীর ডেলিভারির ওষুধ কিনতে গিয়ে হাসপাতালে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
হাটহাজারী:- চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে স্ত্রীর সন্তান প্রসবের (ডেলিভারি) সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটে।

এদিন রাত আটটায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান।

তবে ওই ছাত্রলীগ নেতাকে আটকের পর দিনভর পরিবারের পক্ষ থেকে তাকে ‘ডিবি পরিচয়ে তুলে নেওয়ার’ অভিযোগ তোলা হলেও গণমাধ্যমকে পুলিশের পক্ষ থেকে কেউ বিষয়টি স্বীকার করেনি। পরবর্তীতে রাতে হাটহাজারী থানার ওসি গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে।

পরিবার সূত্রে জানা যায়, মো. হাসানের স্ত্রীকে সন্তান প্রসবের জন্য পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর হাসান স্ত্রীর জন্য ওষুধ কিনতে গেলে সাদা পোশাকে আসা ৮ থেকে ১০ জনের একটি দল ডিবি পরিচয়ে তাকে নিয়ে যায়। পরিবারের দাবি, হাসপাতাল প্রাঙ্গণে ২৫ থেকে ৩০ জনের একটি দল উপস্থিত ছিল এবং তারা হাসানকে টেনেহিঁচড়ে নিয়ে যায়।

ঘটনার সময় পার্কভিউ হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। তবে দিনভর পুলিশের সংশ্লিষ্ট ও দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও ঘটনার বিষয়ে গণমাধ্যমকে কেউ স্বীকার করেননি বা নিশ্চিত তথ্য দেননি।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুর রহমান জানান, হাটহাজারী থানার সন্ত্রাস বিরোধী তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

‘২ কোটি দেন, সব সই করে দেব’ লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
ডেস্ক রির্পোট:- ‘আমাকে ২ কোটি দেন, সব সই করে দেব’ বলা লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড–পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি ভিডিও ছড়ানোর পর গতকাল সোমবার দুপুরে তদন্ত কমিটিও গঠন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের–পিডিবি। কমিটির প্রধান করা হয়েছে পিডিবির ময়মনসিংহ অঞ্চলের পরিচালন ও সংরক্ষণ সার্কেল–১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম ইকবালকে। তদন্ত কমিটি ও বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন পিডিবির কুমিল্লা বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) শেখ ফিরোজ কবির। খবর বিডিনিউজের।

গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে ৮ মিনিট ৫০ সেকেন্ডের নুরুল আমিনকে বলতে শোনা যায়, এসি স্যার রাজি হয়ে গেছে, কোন একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। ছয় কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়ব না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কী কয়। একটা বিলের জন্য যদি দুই কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গামতো পোস্টিং দেবে। সোজা হিসেব, তিন লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। হিসেব করে দেখা যাবে, পাঁচ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। পাঁচ কোটি টাকা থেকে আমাকে দুই কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।

ভিডিওটি ছড়ানোর পর গতকাল কার্যালয়ে আসেননি নুরুল আমিন। বক্তব্য জানতে মোবাইলে একাধিক কল করা হলেও ধরেননি। এ বিষয়ে ওই কার্যালয়ের কর্মকর্তা–কর্মচারীরা মুখ খুলতে রাজি হননি।

সদরের কয়েকজন ঠিকাদার জানান, লক্ষ্মীপুরে যোগদানের পর থেকে নুরুল আমিন কমিশন বাণিজ্যে বেপরোয়া হয়ে ওঠেন। নামে–বেনামে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। ঘুষ না দিলে বিল আটকে রাখা, কাজের অনুমোদন না দেওয়া, জটিলতা দেখিয়ে টাকা আদায় করতেন। তিনি মাঝেমধ্যে অফিস করতেন না।

ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নুরুল আমিনের সরকারি বাসভবনে টাকা গ্রহণ করতে দেখা গেছে। তবে ওইসব ব্যক্তিদের মুখ স্পষ্ট দেখা যায়নি। পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। তবে কোন প্রেক্ষাপটে টাকা লেনদেনের ঘটনা তাও নিশ্চিত হওয়া যায়নি । ভিডিওতে তিনি ওইসব ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, এখানে কত? ওই ব্যক্তি বলেন, এখানে ৩৫ স্যার। নির্বাহী প্রকৌশলী বলেন, এক লাখ ৩৫। ওই ব্যক্তি বলেন, আগে দিয়েছি এক লাখ স্যার।

অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে ওই কার্যালয়ের দুই কর্মচারীর অভিযোগ, ভবন সংস্কার, রং করা, ঝাঁড়ঝোপ পরিষ্কার–পরিচ্ছন্ন না করেও নিয়মিত ভুয়া বিল–ভাউচার করে পকেট ভারি করতেন নুরুল আমিন। প্রতি মিটার অনুমোদনের সইতে এক হাজার টাকা করে নিতেন তিনি। তার কাছে সবাই অনেকটা জিম্মি।আজাদী

‘কিশোর অপরাধ’ বিরোধী অভিযান, চট্টগ্রামে এক রাতে আটক ৩৫৪
ডেস্ক রির্পোট:- চট্টগ্রামে কিশোর অপরাধ প্রতিরোধ ও কিশোরদের অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে জেলা পুলিশ গত রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে ৩৫৪ জনকে আটক করা হয়। এর মধ্যে ২৯৩ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, গত রবিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৭টি থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে এই কিশোরদের আটক করা হয়। জেলার বিভিন্ন থানার বিভিন্ন পাড়া–মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক কিশোরদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই–বাছাই করা হয়। আটক কিশোরদের মধ্যে ৬১ জনের বিরুদ্ধে অপরাধ সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানায়, এর বাইরে মাদক ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে বিশেষ অভিযানে ৪৪৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

অভিযানে জেলার ১৭টি থানা এলাকায় মোট ৩৫৪ জন কিশোরকে থানায় আনা হয়। যাচাই–বাছাই শেষে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জন কিশোরকে অভিভাবকদের জিম্মায় মুচলেকার মাধ্যমে হস্তান্তর করা হয়। অপরদিকে অভিযানে মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৫২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে এনে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে সন্তানরা কখন, কোথায় এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে, নিয়মিত কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে আসছে কি না এসব বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার জন্য অভিভাবকদের ব্রিফ করা হয়। পাশাপাশি সন্তানদের পড়াশোনা, চলাফেরা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নজরদারি এবং মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে দূরে রাখার বিষয়ে বিভিন্নভাবে সচেতন করা হয়। জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, সন্ধ্যার পর কোনো কিশোরকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে অবস্থান করতে দেওয়া হবে না। বিশেষ করে নির্জন স্থান, পরিত্যক্ত ভবন, মাঠ বা অপরাধপ্রবণ এলাকায় সন্ধ্যার পর কিশোরদের আড্ডা, মাদক সেবন বা মাদকসংক্রান্ত কর্মকাণ্ড, মোবাইল গেমিংসহ যেকোনো ধরনের অপরাধমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিভাবকদেরও বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং সন্ধ্যার পর বাইরে থাকলে কী করছে এসব বিষয়ে অভিভাবকদের অবশ্যই নজর রাখতে হবে। কিশোর অপরাধ প্রতিরোধে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।

জেলা পুলিশ সুপার বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের এ কার্যক্রমে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

চট্টগ্রামে এবার ডেভিড জিহাদ আটক
ডেস্ক রির্পোট:-চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের ‘নতুন সংস্করণ’ হিসেবে পরিচিত ডেভিড জিহাদকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয়ভাবে ডেভিড জিহাদ নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত। তার বিরুদ্ধে স্কুলশিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া কিশোর গ্যাংয়ের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৩ আগস্ট লোহাগাড়ার ইকরা আবদুল জব্বার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহকে (১৫) একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা স্কুল থেকে তুলে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন ও শিক্ষক নাজিব স্কুলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন।

পরে তারা বটতলী স্টেশনের ইনসাফ রেস্টুরেন্টের সামনে গিয়ে আবদুল্লাহর সহপাঠী ও ঘটনায় জড়িত আয়ানকে আটক করেন। তবে আবদুল্লাহকে মারধরের সঙ্গে জড়িত অন্য কিশোররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আয়ানকে লোহাগাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আয়ানকে পুলিশের কাছে দেওয়ার পর প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমনের মোবাইল ফোনে হুমকির একটি কল আসে বলে অভিযোগ করা হয়েছে। কলের রেকর্ডে হুমকিদাতাকে নিজেকে ‘ডেভিড জিহাদ’ হিসেবে পরিচয় দিতে শোনা যায়। এ ঘটনায় শিক্ষকের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।

পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যেই একই ঘটনার জেরে বিদ্যালয়ের আরেক শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে।

গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শহীদ মেজর নাজমুল হক সড়কে নজরুল ইসলামের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। হামলায় তাকে ছুরিকাঘাতসহ শরীরের অন্তত পাঁচ স্থানে গুরুতর আঘাত করা হয়। এ ঘটনায় ডেভিড জিহাদের নেতৃত্ব ছিল বলে অভিযোগ করা হয়েছে।

পরে নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কয়েকজনের নাম উল্লেখ করে লোহাগাড়া থানায় মামলা করা হয়। পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডেভিড জিহাদকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ। তিনি বলেন, ডেভিড জিহাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৪৫ জন
ডেস্ক রির্পোট:- কিশোর অপরাধ প্রতিরোধ ও কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে চট্টগ্রাম জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার ১৭টি থানা এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য স্থানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়।

অভিযানে জেলার ১৭টি থানা এলাকায় মোট ৩৫৪ জন কিশোরকে থানায় আনা হয়। যাচাই-বাছাই শেষে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জন কিশোরকে অভিভাবকদের জিম্মায় মুচলেকার মাধ্যমে হস্তান্তর করা হয়। অপরদিকে, অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ১৫২ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে এনে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে সন্তানরা কখন, কোথায় এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে, নিয়মিত কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে আসছে কি না এসব বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার জন্য অভিভাবকদের ব্রিফ করা হয়। পাশাপাশি সন্তানদের পড়াশোনা, চলাফেরা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নজরদারি এবং মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে দূরে রাখার বিষয়ে বিভিন্নভাবে সচেতন করা হয়।

কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। এ কার্যক্রমে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছে চট্টগ্রাম জেলা পুলিশ।

সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের মশাল মিছিল
রাউজান:- চলমান আন্দোলনের মাঝেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অনলাইনে যোগ দিলেও সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদী মশাল মিছিল বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী হাতে মশাল নিয়ে অংশ নেন।

মিছিলটি চুয়েটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। রাত ৮টার দিকে এর সমাপ্তি ঘটে। এ সময় শিক্ষার্থীরা সাবেক উপাচার্যের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং তাকে দ্রুত পুনর্বহাল করার দাবি জানান। পাশাপাশি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলন কর্মসূচির কারণে কার্যত তৃতীয় দিনের মতো অচল ছিল চুয়েট।

এর আগে বৃহস্পতিবার বিকেলে শিক্ষা সচিবের কাছে অনলাইনে যোগদান করেন চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তবে এখনো তিনি সরাসরি ক্যাম্পাসে যাননি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, মাত্র ৫৬ দিনের মাথায় সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দিয়ে গত ২১ সেপ্টেম্বর রাতে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের পর থেকেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা নিয়োগ বাতিল ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন, যাতে পরবর্তীতে চুয়েট শিক্ষক সমিতিও সংহতি জানায়।