খেলা – chtnews24.com

১৩ ক্লাবে নিবন্ধিত ৪৪৫ ফুটবলার ৬৫ বিদেশি
ডেস্ক রির্পোট:- কয়েক দফা পিছিয়ে গত ৩রা সেপ্টেম্বর শেষ হয়েছে খেলোয়াড় নিবন্ধন। যাদের জন্য বারবার পিছিয়েছে, শেষ পর্যন্ত ফিফা নিষেধাজ্ঞা কাটিয়ে সেই তিন দল- বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবও দলবদলে অংশ নিয়েছে। এই তিন দল নিয়ে শেষ পর্যন্ত এবারের লীগে দলের সংখ্যা ১৩। চট্টগ্রাম সিটি এফসি, ফর্টিজ এফসি, ঢাকা আবাহনী, পুলিশ ও রহমতগঞ্জ ছাড়া বাকি ৮ ক্লাব সর্বোচ্চ ৩৫ জন করে ফুটবলার নিবন্ধন করিয়েছে। গত মৌসুমের চেয়ে বাংলাদেশের ক্লাবগুলোতে সাফ অঞ্চলের ফুটবলারদের চাহিদা বেড়েছে। বিশেষ করে হিমালয়কন্যা নেপালের ফুটবলারদের দিকেই বেশি ঝুঁকেছে ক্লাবগুলো। বিদেশি এবং সাফ কোটা মিলিয়ে এবার মোট ৬৫ জন ভিনদেশি ফুটবলার নিবন্ধিত হয়েছেন, যাদের মধ্যে সাফ কোটার ১৯ জনের ১৪ জনই নেপালের!

গত মৌসুম থেকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে সার্কভুক্ত দেশের ফুটবলাররা ‘স্থানীয় খেলোয়াড়’ হিসেবে বিবেচিত হচ্ছেন। প্রথমবার সাফ কোটায় সর্বোচ্চ ৫ জন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ থাকলেও এবার স্থানীয় খেলোয়াড়দের দাবি মেনে সেটি তিনজন করা হয়েছে। কোটা কমলেও গতবারের তুলনায় এবার এই অঞ্চলের ফুটবলার বেশি আসছেন। গত মৌসুমে লীগের প্রথম পর্বের জন্য সাফ কোটায় ১১ জন (৮ জনই ছিলেন নেপালের) নিবন্ধিত হয়েছিলেন। এবার তা সাতজন বেড়েছে। বিদেশি কোটায় অবশ্য গতবারের মতো এবারো সর্বোচ্চ চারজন করে খেলোয়াড় নিতে পেরেছে দলগুলো। গত মৌসুমে সাফ কোটার বাইরে বিদেশি কোটায় নিবন্ধন করেছিলেন ৩৭ জন। গতবারের ১০টি থেকে এবার ঘরোয়া লীগে ক্লাব বেড়ে হয়েছে ১৩টি। এর মধ্যে ৯টি ক্লাব সাফ কোটার খেলোয়াড় নিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, গত মৌসুমে সাফ কোটায় কোনো খেলোয়াড় না নেয়া বাংলাদেশ লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার তিনজন নেপালি ফুটবলার দলে নিয়েছে। যাদের মধ্যে আছেন- নেপাল জাতীয় দলের ফরোয়ার্ড অঞ্জন বিস্তা, মানিশ দাঙ্গি ও ডিফেন্ডার রহিত চাঁদ। কিংস তাদের পুরনো ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহোকে ফিরিয়েছে, সঙ্গে নতুন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস দা সিলভা এবং নাইজেরিয়ার ফরোয়ার্ড

ওবুগহ এমেকাকে নিয়েছে। মোহামেডান সাফ কোটায় কোনো ফুটবলার নেয়নি। বিদেশি কোটায় তারা দলে ফিরিয়েছে মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে এবং নাইজেরিয়ার দু’জনকে। উজবেকিস্তানের মোজাফফরভকে রেখে দিয়েছে সাদা-কালোরা। সাফ কোটায় নেপালের দু’জন করে নিয়েছে ফর্টিস এফসি, ঢাকা ওয়ান্ডারার্স, রহমতগঞ্জ ও চট্টগ্রাম সিটি ক্লাব। একজন করে ব্রাদার্স, সিটি ক্লাব ও পিডব্লিউডি। পাকিস্তানের চারজনের দু’জন ব্রাদার্স ইউনিয়নে এবং ঢাকা আবাহনী ও সিটি ক্লাবে একজন করে। একমাত্র শ্রীলঙ্কান হিসেবে দেশটির জাতীয় দলের গোলকিপার সুজন পেরেইরা এবারো

খেলবেন ফর্টিসে। দলটিতে নাম লিখিয়েছেন নেপাল জাতীয় দলের মিডফিল্ডার আরিক বিস্তা ও ডিফেন্ডার অনন্ত তামাং। ফর্টিসে এবার দেখা যাবে বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফরোয়ার্ড সুকি ইতোফুসোকে। ঢাকা আবাহনী দলবদলের শেষ মুহূর্তে সাফ কোটায় পাকিস্তানের মিডফিল্ডার মইন আহমেদকে নিশ্চিত করেছে। বিদেশি কোটায় আবাহনী নিয়েছে নাইজেরিয়ার চার ফুটবলারকে, যাদের মধ্যে বড় আকর্ষণ ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। ব্রাদার্স সাফ কোটায় নিয়েছে পাকিস্তানের মিডফিল্ডার মাহমুদ আলী ওজায়ের, ফরোয়ার্ড সাইদ আলী রাজা ও নেপালের ফরোয়ার্ড সাকাল রেগমিকে। গোপীবাগের দলটি রেখে দিয়েছে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে। ঢাকা ওয়ান্ডারার্স সাফ কোটায় নেপালের দুই গোলকিপার সৌরভ বিক্রম কারকি ও মিডফিল্ডার যুবরাজ ডাকালকে দলে নিয়েছে। নবাগত চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব সাফ কোটায় নিয়েছে

নেপালের মিডফিল্ডার আশীষ সোনম ও ডিফেন্ডার দিবাকর চৌধুরীকে। আরেক নবাগত ঢাকার সিটি ক্লাব সাফ কোটায় নিয়েছে পাকিস্তানের ফরোয়ার্ড শায়েক দোস্ত ও নেপালের ডিফেন্ডার যোগেশ গুড়ংকে। রহমতগঞ্জ সাফ কোটায় নিয়েছে নেপাল জাতীয় দলের ডিফেন্ডার অভিষেক লিম্বু ও মিডফিল্ডার কুশাল দেউবাকে। বিভিন্ন দলের খেলোয়াড় তালিকায় কয়েকটি চমকজাগানিয়া দেশের নামও আছে, যেসব দেশের খেলোয়াড়দের দেখা হবে দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা। ওয়ান্ডারার্স যেমন অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড বাইলে জন ও ইন্দোনেশিয়ার

ফরোয়ার্ড আইদিল উসমান দাইরাকে দলভুক্ত করেছে। ব্রাদার্সে আসছেন আয়ারল্যান্ডের ডিফেন্ডার উইলিয়াম ওদুয়া এবং পিডব্লিউডিতে জার্মানির ডিফেন্ডার উলরিচ বালোকি। বাফুফে ১৮ই সেপ্টেম্বর থেকে লীগ শুরু করতে চায়। ফর্টিস ও পুলিশ ছাড়া কোনো ক্লাবই সেভাবে অনুশীলন শুরু করেনি। ২৫শে সেপ্টেম্বর জাতীয় দল আসিয়ান কাপে খেলবে। সবমিলিয়ে অক্টোবরের আগে লীগ কিংবা ফেডারেশন কাপ শুরু হওয়া বেশ কঠিনই। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আরেকটি সভায় বসার কথা রয়েছে শিগগিরই।

হালান্দের একমাত্র গোলে শীর্ষেই সিটি, ফের হোঁচট টটেনহ্যামের
ডেস্ক রির্পোট:- আর্লিং ব্রুট হালান্দের একমাত্র হেডে কভেন্ট্রি সিটিকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে জয়যাত্রা বজায় রাখলো ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার বিদায়ের পর ক্লাবের দায়িত্বে আসা নতুন কোচ এঞ্জো মারেস্কার অধীনে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সিটিজেনরা। অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের মাঠে গোলশূন্য ড্র করে টটেনহ্যাম হটস্পার। ৩ ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি স্পার্সরা।

ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি আসে। ট্রান্সফার ডেডলাইন ডেতে ১২৫ মিলিয়ন পাউন্ডে ক্লাবে যোগ দেয়া এঞ্জো ফার্নান্দেজের পাস থেকে বাঁ প্রান্তে বল পেয়ে ক্রস বাড়ান আতোয়ান সেমেনিও। সেই ক্রসে চমৎকার হেড করে চলতি মৌসুমে নিজের তৃতীয় গোলটি তুলে নেন হালান্দ। তবে পিছিয়ে পড়ার পর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কভেন্ট্রি বেশ কিছু সুযোগ তৈরি করে। শেষ পর্যন্ত গোল করতে না পারায় আফসোসে পোড়ে ক্লাবটি। আগামী সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতে নামার আগে এই জয়ে শতভাগ সাফল্য ধরে রাখলো সিটি।

দিনের অন্য ম্যাচে নটিংহাম ফরেস্টের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরে টটেনহ্যাম। ১৮ মাস ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে বদলি ফুটবলার হিসেবে স্পার্সের হয়ে এই ম্যাচে মাঠে ফেরেন ইউক্রনিয়ান তারকা মিখাইলো মুদ্রিক।

পাহাড়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘রাঙ্গামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট
রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে ‘রাঙ্গামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট–২০২৬’। রাঙ্গামাটি জেলার ১০ উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই ফুটবল টুর্নামেন্ট।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, খেলাধুলা মানুষের মধ্যে বিভেদ দূর করে পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্বকে আরও গভীর করে। ফুটবল মাঠে ধর্ম, জাতি কিংবা সম্প্রদায়ের পরিচয়ের কোনো বিভেদ থাকে না; সেখানে সবাই খেলোয়াড়। প্রতিযোগিতার মধ্য দিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরি করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

একই সঙ্গে তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেও টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা। তাদের মতে, মাদকের কুফল থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলা, শরীরচর্চা ও সুস্থ বিনোদনের সঙ্গে তাদের সম্পৃক্ত করা জরুরি। আর সেই লক্ষ্যেই তরুণদের মাঠমুখী করে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলার বার্তা দিতে চায় এই আয়োজন।

রাঙ্গামাটি চ্যাম্পিয়নস লিগ–২০২৬-এর মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক পরিচয়, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা আয়োজকদের।

আয়োজকরা জানান, ‘খেলার মাঠে প্রতিযোগিতা, মাঠের বাইরে সম্প্রীতি’ এই মূল বার্তাকে সামনে রেখে টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে যেন সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী হয়, সেটিই তাদের প্রত্যাশা।

তাদের প্রত্যাশা, রাঙ্গামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ একটি সফল ও উৎসবমুখর আয়োজন হিসেবে জেলার মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের নতুন বার্তা ছড়িয়ে দেবে।

টুর্নামেন্ট সফল করতে প্রশাসন, ক্রীড়াপ্রেমী মানুষ, গণমাধ্যমকর্মীসহ রাঙ্গামাটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

আয়োজকদের প্রত্যাশা; মাঠে হোক প্রতিযোগিতা, তরুণ সমাজ থাকুক মাদক থেকে দূরে এবং মাঠের বাইরে গড়ে উঠুক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন।

মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনায় অনন্য উদ্যোগ
ডেস্ক রির্পোট:- আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর কিংবদন্তি লিওনেল মেসিকে বিশেষ সম্মাননা দেয়ার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২২ সালে আর্জেন্টিনাকে ফিফা বিশ্বকাপের শিরোপা জেতানো এই সুপারস্টারের অবসরের ঘোষণায় বিশ্বজুড়ে বিস্ময় সৃষ্টি হয়েছে। আর্জেন্টিনা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, পরবর্তী ম্যাচ ডে’তে দেশটিতে অনুষ্ঠেয় পুরুষ ও নারী উভয় দলের প্রতিটি ম্যাচ প্রথমার্ধের ১০ মিনিট পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে থামিয়ে দেয়া হবে। এরপর মেসির ফুটবল ও আর্জেন্টিনা জাতীয় দলের জন্য অবদানের স্বীকৃতি হিসেবে এক মিনিট করতালি দিয়ে তাকে সম্মান জানানো হবে। এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, সব ক্যাটাগরি এবং পুরুষ ও নারী সব ধরনের ফুটবল ডিসিপ্লিনে (১১ জনের ফুটবল, ফুটসাল ও বিচ সকার) পরবর্তী ম্যাচগুলোর প্রথমার্ধের ১০ মিনিট শেষে খেলা এক মিনিটের জন্য থামানো হবে।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে এই সময় তাকে করতালি দিয়ে সম্মান জানানো হবে। এই সম্মাননা শুধু ১১ জনের ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর আওতায় থাকবে ফুটসাল ও বিচ ফুটবলও। এএফএ আরও জানিয়েছে, যেসব স্টেডিয়ামে বড় স্ক্রিন রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে মেসির বিদায়ী ভিডিও প্রদর্শন করা হবে। প্রায় দুই মিনিটের এই ভিডিওতে জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ যাত্রার বিভিন্ন সময়ের ছবি তুলে ধরা হয়েছে। ভিডিওটির বিদায়ী বার্তায় বলা হয়েছে, ‘এই জার্সির প্রতীককে ঘিরে পুরো দেশকে একত্রিত করার জন্য ধন্যবাদ। আমরা তোমাকে মিস করব।

এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরকে জাতীয় দলের জন্য ‘বিরাট ক্ষতি’ হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন, মেসির সিদ্ধান্তটি বোধগম্য। রেডিও এল অবজারভাদোরকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মিলেই বলেন, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হবে। কারণ দলটিকে তাদের আইকনিক অধিনায়ককে ছাড়াই সামনে এগিয়ে যেতে হবে। মিলেই বলেন, আকাশি-সাদা জার্সি আর না পরার মেসির সিদ্ধান্ত একটি বিরাট ক্ষতি। একই সঙ্গে তিনি স্বীকার করেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ বোধগম্য।

আর্জেন্টিনার ফুটবলে মেসির অবদানের প্রশংসা করে মিলেই আরও বলেন, তিনি আমাদের বিপুল জাদু উপহার দিয়ে গেছেন। মেসির বিদায়ের পর জাতীয় দলের সামনে যে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটিও তুলে ধরেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। তিনি বলেন, এটি একটি বিরাট ক্ষতি এবং জাতীয় দলকে নতুন করে গড়ে তোলার একটি চ্যালেঞ্জ। রোজারিওতে জন্ম নেয়া এই তারকার অনুপস্থিতিকে তিনি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী তাসের খেলা ত্রুকোতে ‘সবচেয়ে শক্তিশালী তাসটি’ হারানোর সঙ্গে তুলনা করেন।

বাংলাদেশের কাছে হেরে ‘ওরকম’ উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া
ডেস্ক রির্পোট:- মাত্র দুইদিনে ফল নিষ্পত্তি হয়ে যাওয়া ম্যাকাই টেস্টের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। স্পোর্টস্টারে লেখা এক কলামে দাবি করেছেন, ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার বিব্রতকর হারের পর স্বাগতিকদের সুবিধা দিতে ম্যাকাইয়ে ইচ্ছাকৃতভাবে দ্রুতগতির ও অতিরিক্ত বাউন্স-সম্পন্ন পিচ তৈরি করা হয়।

ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে মাত্র ৭৫০ বলে শেষ হয়। যা টেস্ট ক্রিকেট ইতিহাসে চতুর্থ সংক্ষিপ্ততম এবং অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় সংক্ষিপ্ত টেস্ট। বাংলাদেশ দুই ইনিংসে অলআউট হয় যথাক্রমে ৬৪ ও ৯৫ রানে। বিপরীতে অস্ট্রেলিয়া নিজেদের একমাত্র ইনিংসে তোলে ২১০ রান। শেষ পর্যন্ত ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজ ১-১ ব্যবধানে সমতায় শেষ করে স্বাগতিকরা। এ নিয়ে গাভাস্কার কলামে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে আরও একটি টেস্ট ম্যাচ দুইদিনের মধ্যে শেষ হলো। গত কয়েক বছরে সেখানে এমন ঘটনা চারবার ঘটেছে। অথচ এই ধরনের ফলাফল উপহার দেয়া ট্রাম্পোলিন-বাউন্স পিচগুলোর বিরুদ্ধে এখনো কোনো সমালোচনা শোনা যায়নি।’ তিনি বলেন, ‘ম্যাকাইয়ের পিচ নিয়ে অবাক হওয়ার কিছু ছিল না। প্রথম টেস্টে বাংলাদেশিদের কাছে অপমানিত হওয়ার পর অজিরা এমন একটি পিচ তৈরি করতেই হতো যা হবে দ্রুতগতির ও বাউন্সি। আর বরাবরের মতো তারা দাবি করবে যে, গ্রাউন্ডসম্যান নিজের ইচ্ছাতেই এটি তৈরি করেছেন এবং টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো নির্দেশ ছিল না।’ কলামে গাভাস্কার ভারত ও উপমহাদেশের সঙ্গে তুলনা টানেন। তিনি বলেন, ‘ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাদের বোলিং শক্তির উপযোগী উইকেট চাওয়ার বিষয়টি খোলামেলাভাবে স্বীকার করে, আর পুরনো পরাশক্তিরা গোপনীয় ফিসফিসানি ও ইশারার মাধ্যমে তাদের পছন্দমতো উইকেট বানিয়ে নেয়। ভাবুন তো, ভারতে যদি কোনো ম্যাচ তিনদিনে শেষ হতো, তাহলে পিচ, বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেটকে নিয়ে কতো ধরনের অবমাননামূলক প্রতিবেদন ও কটূক্তি তৈরি হতো! এই ভণ্ডামি এতটাই নগ্ন যে তা স্রেফ মাথা ঘুরিয়ে দেয়ার মতো।’ ম্যাচ রেফারির রেটিং নিয়েও সংশয় প্রকাশ করেছেন গাভাস্কার। তিনি লেখেন, ‘পুরনো পরাশক্তির মিডিয়ার কাছ থেকে বাহবা পাওয়ার এক ধরনের সুপ্ত বাসনা রেফারিদের মধ্যে সচরাচর দেখা যায়। তাই অতীতে দুইদিনে ম্যাচ শেষ হওয়ার পর যেমন দেখা গেছে, এবারো কোনো প্রতিকূল রেটিং না দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।’ গাভাস্কার তুলে ধরেন পেস ও স্পিন বোলিং বিচারের ভিন্ন মানদণ্ডের প্রসঙ্গ। তিনি লিখেছেন, ‘স্পিন খেলা হলো ব্যাটিং দক্ষতার আসল পরীক্ষা, কারণ এর জন্য নিখুঁত ফুটওয়ার্ক এবং নরম হাতে খেলার প্রয়োজন হয়, যেখানে ফাস্ট বোলিং খেলার ক্ষেত্রে মূলত দু’টি মুভমেন্টই থাকেÑ হয় ফ্রন্ট ফুট, না হয় ব্যাক ফুট। অথচ সাব-কন্টিনেন্টের সাধারণ রেকর্ড রয়েছে এমন অনেক খেলোয়াড়কেও পুরনো পরাশক্তিরা মহান বলে আখ্যায়িত করে। দ্রুতগতির পিচে ব্যাটাররা রান না পেলে তাদের মূল্যায়ন করা হয় না, অথচ মন্থর উইকেটেও তাদের পেসাররা উইকেট না পেলে তাদের ঠিকই মহান বলা হয়।’ কলামের শেষদিকে গাভাস্কার লিখেন, ‘দেখা যাক ম্যাচ রেফারি ম্যাকের পিচকে কী রেটিং দেন। তবে ভারতীয় সমর্থকরা, নিঃশ্বাস আটকে বসে থেকো না। অজিরা এরই মধ্যে বেশ স্বস্তিতে রয়েছে, কারণ তারা খুব ভালো করেই জানে যে তাদের উদ্বেগের বিন্দুমাত্র কোনো কারণ নেই।’

বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে
স্পোর্টস ডেস্ক:- মিচেল স্টার্কের দুর্দান্ত পেস বোলিংয়ের সামনে শুরুতেই ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং। মাত্র ১২ রানেই ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে চরম বিপর্যয়ে পড়ে সফরকারীরা। টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার লজ্জা আপাতত এড়ালেও প্রথম সেশন শেষে স্বস্তিতে নেই বাংলাদেশ। ২৩ ওভারে ৬ উইকেটে ৩৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে তারা।

ডারউইনে অবিশ্বাস্য জয় পাওয়ার পর সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশায় ম্যাকাই টেস্টে মাঠে নামে বাংলাদেশ। তবে টস হেরে ব্যাট করতে নেমেই স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে তারা। প্রথম ২২ বলের মধ্যেই ৫টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের টপ অর্ডারকে একাই ধসিয়ে দেন এই অজি পেসার।

৬.৪ ওভারের মধ্যেই ১২ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এ সময় ৪ ওভার বোলিং করে ৩ মেডেনসহ মাত্র ৪ রান খরচ করেন স্টার্ক। ক্যারিয়ারে এর আগেও জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

ইনিংসের শুরুতেই সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের ক্যাচে পরিণত করেন স্টার্ক। পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফেরান তিনি। ফলে বাংলাদেশের প্রথম তিন ব্যাটারই কোনো রান না করেই সাজঘরে ফেরেন। এরপর মাত্র ৯ রান করে মুমিনুল হকও স্টার্কের শিকার হন। লিটন দাসও ৫ বল মোকাবিলা করে রানের খাতা খোলার আগেই আউট হন।

বাংলাদেশের সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার আশঙ্কা অবশ্য আপাতত কেটে গেছে। তবে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড এড়াতে এখনও বেশ কিছুটা পথ পাড়ি দিতে হবে। ৪২ বল খেলে ৫ রান করা মুশফিকুর রহিম ষষ্ঠ ব্যাটার হিসেবে বিদায় নিলে ২১ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনের অবিচ্ছিন্ন ১৪ রানের জুটিতে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। মিরাজ ১১ এবং হাসান ৮ রানে অপরাজিত আছেন।

এই টেস্টে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে ৬ উইকেট নেওয়া শরিফুল এবার ইবাদত হোসেনের জায়গায় একাদশে ফিরেছেন।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

​অস্ট্রেলিয়া একাদশ

ট্র্যাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

স্টার্কের ৫ উইকেটের পর কামিন্সের আঘাত, লজ্জার রেকর্ড গড়ার পথে বাংলাদেশ!
স্পোর্টস ডেস্ক:- অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে সমতায় ফেরা কিংবা হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্ট জয়ের স্মৃতি পেছনে ফেলে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় সিরিজের দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে অজি পেস আক্রমণের মুখে তাসের ঘরের মতো ধসে পড়েছে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। মাত্র ২৩ রানের মধ্যেই ড্রেসিংরুমে ফিরেছেন টপ ও মিডল অর্ডারের শীর্ষ ৬ ব্যাটসম্যান।

শনিবার সকালে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। বল হাতে নিয়ে প্রথম ওভার থেকেই অগ্নিঝরা স্পেল শুরু করেন বাঁহাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক।

ইনিংসে নিজের করা প্রথম ৫ ওভারের আগুনে স্পেলে এককভাবে বাংলাদেশের ৫টি উইকেটই উপড়ে ফেলেছেন স্টার্ক।

ইনিংসের প্রথম বলেই আউটসুইঙ্গারে সাদমান ইসলামকে (০) গালিতে ক্যামেরন গ্রিনের ক্যাচ বানান স্টার্ক।

এরপর ৩য় ওভারের ১ম বলে অফ-স্টাম্পের বাইরের অফ-ড্রাইভ খেলতে গিয়ে থার্ড স্লিপে বো ওয়েবস্টারের হাতে ধরা পড়েন তানজিদ হাসান তামিম (০)। ঠিক পরের বলেই ভেতরে ঢোকা চমৎকার ইনসুইঙ্গারে এলবিডব্লিউ হয়ে খাতা না খুলেই ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (০)।

উইকেটে একমাত্র আশা হয়ে থাকা মমিনুল হকও (৯) ৫ম ওভারের পঞ্চম বলে অফ-স্টাম্পের বাইরের ডেলিভারিতে ভুল শট খেলে গালিতে গ্রিনের নিচু ক্যাচে পরিণত হন।

ইনিংসের ৭ম ওভারের চতুর্থ বলে দুর্দান্ত এক ইনসুইঙ্গারে প্যাডলগ হয়ে রিভিউ হারিয়ে এলবিডব্লিউ হন লিটন দাসও (০)। এর মাধ্যমে পাঁচ উইকেট (ফাইফার) নেওয়ার মাইলফলক স্পর্শ করেন স্টার্ক।

বাংলাদেশের টপ ও মিডল অর্ডারের প্রথম ছয় ব্যাটারের মধ্যে চারজনই রানের খাতা খুলতে পারেননি।

পাঁচ উইকেট হারানোর পর কিছুটা দেখেশুনে খেলার চেষ্টা করছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে ১৬তম ওভারে অজি অধিনায়ক প্যাট কামিন্স আক্রমণে এসেই ব্রেক-থ্রু এনে দেন। কামিন্সের অফ-স্টাম্পে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারিতে অহেতুক শট খেলতে গিয়ে বোল্ড হয়ে যান মুশফিকুর রহিম (৪২ বলে ৫)।

প্রতিবেদনটি লেখার সময় প্রথম ইনিংসে ১৬.৩ ওভার শেষে ৬ উইকেটে ২৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। অলআউটের চরম লজ্জা এড়াতে ক্রিজে লড়াই চালিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ (২৭ বলে ৫*) এবং নতুন ব্যাটসম্যান হিসেবে আসা নাইটওয়াচম্যান হাসান মাহমুদ (৩ বলে ২*)। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ৫টি এবং প্যাট কামিন্স ১টি উইকেট শিকার করেছেন।

‘রানওয়ে’ মাঠে শান্তদের পরীক্ষা!
ডেস্ক রির্পোট:- অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের হার্রুপ পার্ক কমপ্লেক্সের মাঠ গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় আগামী ২২শে আগস্ট নামছেন নাজমুল হোসেন শান্ত ও স্টিভ স্মিথরা। এই ভেন্যুতে ৮০ বছর পূর্বে বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়া ও মার্কিন বিমান বাহিনীর বিমান অবতরণের রানওয়ে ছিল। শুধু কি তাই! কুইন্সল্যান্ডের এই অঞ্চলে সাপের উপদ্রব কম নয়। ম্যাচ চলাকালে বল সীমানার বাইরে বা গ্যালারির পেছনের ঝোপে গেলে ফিল্ডারদের সতর্কতা অবলম্বন করতে হয় অজি অঞ্চলের বিষধর সাপের ভয়ে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাচে এই মাঠের টেস্ট অভিষেক হতে যাচ্ছে। শুধু সফরকারী দলই নয়, স্বাগতিক দেশের ক্রিকেটারদের কাছে এই মাঠের উইকেট ও কন্ডিশন অচেনা।

ম্যাকাইয়ের পা রেখে ভেন্যু সম্পর্কে কোনো ধারণা না থাকার কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন। ম্যাকাই থেকে মুঠোফোনে মানবজমিনকে বাশার বলেন, ‘আসলেই এই স্টেডিয়াম নিয়ে আমাদের কোনো ধারণা নেই। এমনকি অস্ট্রেলিয়ানরাও জানে না। আমরা এসেছি, কাল (আজ) অনুশীলনে যাবো তার পর দেখতে পারবো বা বুঝতে চেষ্টা করবো উইকেট ও কন্ডিশন কেমন!’ অচেনা কন্ডিশনে প্রস্তুতি নিয়ে বাশার বলেন, ‘আমরা ২৩ বছর পর ডারউইনেও খুব একটা উইকেট দেখার বা বোঝার সময় পাইনি। এখানেও তাই, আমরা আমাদের মতো করে প্রাস্তুতি নিবো। ইনশাআল্লাহ প্রথম ম্যাচের মতো ধারাবাহিকতা ধরে রাখাই হবে মূল লক্ষ্য।’ ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে নয় উইকেটে হারের পর অস্ট্রেলিয়া দলে পরিবর্তন এনেছে।

দুই ইনিংসে পেসার হাসান মাহমুদের বলে আউট হওয়া ওপেনার জেক ওয়েদেরাল্ড দল থেকে বাদ পড়েছেন। ওয়েদেরাল্ডের স্থানে তিন বছর পর ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার ম্যাট রেনশ। ডারউইনে এক ও ৩১ রান করা মার্নাস লাবুশেন দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের বলে আউট হলেও দলে স্থান ধরে রেখেছেন। ডারউইনে সাত উইকেট পাওয়া জশ হ্যাজেলউডের কারণে বোলিংয়ে পরিবর্তন আসার সুযোগ কম।

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা স্টেডিয়ামের যাত্রা শুরুর পর ৫৮ বছর অতিবাহিত হয়েছে। অস্ট্রেলিয়ার ১২তম পুরুষ টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করা এই মাঠের দর্শক ধারণক্ষমতা ১০ হাজার। প্রথম টেস্টে বাংলাদেশ জেতায় দ্বিতীয় টেস্ট ঘিরে উন্মাদনা তৈরি হয় এবং তাতে প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে যায়। অতীতে ওয়ানডে বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ মাত্র দুই বল খেলার পর বৃষ্টির কারণে বাতিল হয়। স্যার ডন ব্রাডম্যানের নেতৃত্বের দলও এখানে ম্যাচ খেলেছিল। পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে আটটি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এই ভেন্যুতে।

যার মধ্যে চারটি পুরুষদের এবং চারটি নারীদের ম্যাচ। কুইন্সল্যান্ডের ঘরোয়া খেলা ও অস্ট্রেলিয়া এ দলের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার রেকর্ড রয়েছে এখানে। শনিবার সিরিজের দ্বিতীয় টেস্ট স্থানীয় সময় সকাল ১০টায় এবং বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে। যতটা জানা গেছে ম্যাকাইয়ের উইকেটে ব্যাটার ও বোলার উভয়ের সুযোগ থাকে। শুরুর দিকে পেসাররা সুবিধা পেয়ে থাকেন এবং খেলা গড়ালে স্পিনারদের জন্য টার্ন মিলতে পারে।

কুইন্সল্যান্ডের ট্রপিক্যাল আবহাওয়া বাংলাদেশের পরিবেশের কাছাকাছি হওয়ায় সফরকারীরা কন্ডিশনের সুবিধা নিতে পারে। প্রথম ম্যাচে নয় উইকেটের জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ম্যাকাইয়ের স্টেডিয়ামের গ্যালারিতে সব দর্শকদের উপস্থিতিতে ক্রিকেটীয় লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শান্তর দল অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের সুযোগের সামনে দাঁড়িয়েছে। ম্যাচে বাংলাদেশ জয় পেলে আরেকটি ইতিহাস রচিত হবে। বলার অপেক্ষা রাখেনা ঐতিহাসিক জয় নিয়ে দারুণ ফুরফুরে শান্তর দল। তবে ম্যাকাইয়ের অচেনা মাঠে আত্মবিশ্বাসী হলে বিপদ হতে পার বলেই জানিয়েছে দলের একটি সূত্র।

বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম
রাঙ্গামাটি:- রাঙ্গামাটির সাবেক কৃতি ক্রিকেটার ও জেলার গর্বিত সন্তান সায়েম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ও কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে রাঙ্গামাটির ক্রিকেটাঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। সাবেক এই কৃতি ক্রিকেটারের এমন অর্জনকে জেলার ক্রিকেটের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ক্রিকেট অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সম্পৃক্ততার পাশাপাশি নতুন দায়িত্বে সায়েম দেশের ক্রিকেটের প্রচার, যোগাযোগ ও গণমাধ্যম কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তার এ অর্জনে রাঙ্গামাটির ক্রীড়াঙ্গন, ক্রিকেটপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে নতুন দায়িত্বে তার সফলতা কামনা করেছেন তারা।

৪২৬ রানে অলআউট বাংলাদেশ ২২৮ রানের লিড
স্পোর্টস ডেস্ক:- ডারউইন টেস্টের তৃতীয় দিনে ৪২৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৮ রানের জবাবে সফরকারীদের লিড দাঁড়িয়েছে ২২৮ রান।

লাঞ্চের পর বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজ। জশ হ্যাজলউডের বলে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির ক্যাচ হয়ে ফেরেন তিনি, ১৫৪ বলে করেন ৬৫ রান। এই উইকেট নিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন হ্যাজলউড, পাশাপাশি টেস্টে স্পর্শ করেন ৩০০ উইকেটের মাইলফলক—অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। এরপর শেষ উইকেট হিসেবে এবাদত হোসেনকে (১৮ বলে ৭) ফিরিয়ে বাংলাদেশের ইনিংস শেষ করে দেন তিনি।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে তানজিদ হাসান তামিমের ১০১, নাজমুল হোসেন শান্তর ৮৪ ও মিরাজের ৬৫ রানের ইনিংস উল্লেখযোগ্য। এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া।

**লাঞ্চ পর্যন্ত যা হয়েছিল**

তৃতীয় দিনের প্রথম সেশনও নিজেদের করে নেয় বাংলাদেশ। দিনের শুরুতে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাট করতে নামা দল লাঞ্চে যাওয়ার সময় ৮ উইকেটে তোলে ৪১৭ রান, লিড দাঁড়ায় ২১৯।

প্রথম সেশনে ২ উইকেট হারায় বাংলাদেশ। হাসান মাহমুদ ৯২ বলে ১৪ রান করে হ্যাজলউডের বলে এলবিডব্লিউ হন, আর তাইজুল ইসলাম ২৩ বলে ১৭ রান করে গালিতে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দেন।

এক প্রান্ত আগলে রাখেন মিরাজ, ১১৭ বলে পূর্ণ করেন ফিফটি। দিনের শুরুতে এলবিডব্লিউর আবেদনে আউট দেওয়া হলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। প্যাট কামিন্সের বলে চার মেরে দলকে ৪০০ রানের মাইলফলকে পৌঁছে দেন তাসকিন আহমেদ, পরের বলেই স্কয়ার লেগে তার ক্যাচ ফেলেন স্টিভ স্মিথ। সেশনের শেষ দিকে ক্যামেরন গ্রিনের বাউন্সারে ফাইন লেগ দিয়ে ছক্কা হাঁকান মিরাজ। লাঞ্চে যাওয়ার সময় ১১৭ বলে ৬৫ রানে অপরাজিত ছিলেন তিনি, সঙ্গে ১২ রানে তাসকিন।