খাগড়াছড়ি – chtnews24.com

পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে?
ডেস্ক রির্পোট:- পার্বত্য অঞ্চলে প্রতিবছরের আগস্ট ও সেপ্টেম্বর মাস ঘিরে একটি বিশেষ অস্থিরতা তৈরির পাঁয়তারা লক্ষ্য করা যায়। বিগত বছরগুলোতে দেখা গেছে, চুক্তিবিরোধী ইউপিডিএফসহ কিছু উগ্রবাদী গোষ্ঠী নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ভুয়া ধর্ষণ বা মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চালায়।

উদাহরণস্বরূপ, ২০২৪ সালে খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরির ঘটনায় এক বাঙালি যুবককে হত্যার পর প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফ কর্তৃক সৃষ্ট উত্তেজনায় দীঘিনালা ও রাঙ্গামাটির বনরূপায় দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ ও মসজিদে হামলার মতো সহিংস ঘটনা ঘটানো হয়। একইভাবে ২০২৫ সালের সেপ্টেম্বরে খাগড়াছড়ির সিঙ্গিনালায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের মিথ্যা অভিযোগে বাঙালিদের ওপর দোষ চাপানোর চেষ্টা করা হয়, যা পরবর্তীতে মেডিকেল রিপোর্টে সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে এবং সাধারণ মানুষকে উস্কানি দিয়ে ইউপিডিএফ ও তাদের সহযোগী সংগঠনগুলো পাহাড়ের শান্ত পরিবেশকে নাজুক করতে ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করতে মরিয়া থাকে।

বিগত ২ বছরের ঘটনায় খাগড়াছড়ি ও গুইমারা ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়। যেখানে সেনাবাহিনী, বিজিবি ও বাঙালিদের ওপর হামলা হয়। এসময় ইউপিডিএফ এর হামলায় পাহাড়ি বাঙালিদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে৷ এসব ঘটনার জন্য স্থানীয় সচেতন মহল ইউপিডিএফ ও তার সহযোগী অঙ্গসংগঠন পিসিপি এবং ‘জুম্ম ছাত্র-জনতা’ ব্যানারকে দায়ী করেন।

এসব অতীত সহিংসতা ও সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে পাহাড়ে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়িতে এক বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আসন্ন সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে কোনো উস্কানিদাতা যেন পরিবেশ ঘোলাটে করতে না পারে, সেজন্য আগাম গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

বিশেষ করে আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব সুষ্ঠুভাবে উদযাপন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সামরিক ও বেসামরিক প্রশাসনের সার্বক্ষণিক যৌথ পর্যবেক্ষণ বজায় রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় ডিজিএফআইয়ের ডেট কমান্ডার কর্নেল মাহফুজ উল বারী, খাগড়াছড়ির পুলিশ সুপার মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফসহ বিজিবি ও বিভিন্ন সেনা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

খাগড়াছড়িতে মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক
খাগড়াছড়ি:- খাগড়াছড়ি সরকারি কলেজে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে মাস্ক পরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রনি নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) জেলা সদরের সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টায় আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

মো. রনি জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি।

পুলিশ বলছে, ছাত্রলীগের নেতারা এ ঘটনা ঘটিয়েছে। বৃষ্টি থাকায় এবং স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় আগুনে তেমন ক্ষতি হয়নি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতারা সামাজিক মাধ্যমে আগুন দেওয়ার একটি ভিডিও প্রচার করে।

ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে এতে আগুন দেয়। ঘটনাস্থলে প্লাস্টিকের বোতলও পাওয়া গেছে।

খাগড়াছড়ি সরকারি কলেজের নৈশপ্রহরী সেনময় ত্রিপুরা জানান, রাত সাড়ে ৯টায় দুই যুবক সাংগঠনিক কাজ আছে বলে কলেজে প্রবেশ করে। তার একটু পরে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখা যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, শুক্রবার রাতে বেশ বৃষ্টি ছিল। রাতের কোনো এক সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। ইতোমধ্যে আমরা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রনিকে আটক করেছি। তিনি জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মনিরের বড় ভাই। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।

খাগড়াছড়ির রামগড়ে সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার
খাগড়াছড়ি:- খাগড়াছড়ির রামগড় উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ (মূল) দলের এক কালেক্টরসহ তিন সদস্য আটক হয়েছেন। এসময় একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অভিযানে এক সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা গেছে।

শনিবার (১৬ মে) দুপুরে রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় সিন্ধুকছড়ি জোনের অধীনস্থ জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী বুদংছড়া এলাকায় অভিযান চালায়। এসময় সেখানে অবস্থানরত ইউপিডিএফ সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। পরে অভিযান চালিয়ে ইউপিডিএফের কালেক্টর রনেল চাকমা ওরফে মন্টু চাকমাসহ তিনজনকে আটক করা হয়।

আটক রনেল চাকমার বাড়ি গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকায়। অপর আটক ব্যক্তি রাজু মারমা ওরফে সাচিং (১৮), যার বাড়ি রামগড় উপজেলার যৌথ খামার এলাকায়। অভিযানে গুলিবিদ্ধ হন সুইথোয়াই মারমা (৩৫), তার বাড়ি উপজেলার খেদা এলাকায়।

জানা গেছে, গোলাগুলির সময় সুইথোয়াই মারমা ডান কাঁধে গুলিবিদ্ধ হন। পরে সেনাসদস্যরা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

অভিযানস্থল থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে আটক দুই সদস্য ও উদ্ধারকৃত অস্ত্র রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে ইউপিডিএফের একটি সূত্র আটক দুইজনকে নিজেদের সদস্য বলে স্বীকার করেছে।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করলে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়া হলে একজন আহত হয় এবং আরও দুইজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।”

খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার
খাগড়াছড়ি:- বাংলাদেশ সংবাদ সংস্থা ও সময় টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জিতেন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে জেলা শহরের শাপলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছিলেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কিসলু জানান, অন্তর্র্বতী সরকারের সময় দায়ের হওয়া পাঁচটি জিআর মামলা রয়েছে জিতেন বড়ুয়ার বিরুদ্ধে। রুজু হওয়া পাঁচটি মামলার মধ্যে চারটিই কয়েক বছর আগে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘটিত ঘটনার। একটি ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার অভিযোগে করা হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল থেকে দুইজন সাদা পোশাকের পুলিশ জিতেন বড়ুয়াকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলেন।

প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা দিয়ে অনেককে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় সাংবাদিকরা।

খাগড়াছড়িতে কোদালের কোপে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক
খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় স্বামীর বাড়িতে মাহিনূর আক্তার (২৪) নামের এক গৃহবধূ খুন হয়েছে।

বৃহস্পতিবার (৭) রাত সাড়ে ১০টায় খবর পেয়ে লাশ উদ্ধার করে মানিকছড়ি থানা পুলিশ।

নিহতের স্বামী আবুল কালাম জানান, সন্ধ্যায় তার সাথে স্ত্রী মাহিনূরের ঝগড়া, বাকবিতন্ডা ও মারামারি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে দুজনের হাতে থাকা কোদালের আঘাতে মাহিনূরের মাথায় কুপ পড়ে। এতে মাথা ফেটে গিয়ে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় মাহিনূর। একই কথা বলেন আবুল কালামের মা খাদিজা বেগম।

তবে নিহতের পিতা আবু তাহেরের দাবি তার মেয়ে মাহিনূরকে তারই স্বামী মো. আবুল কালাম নির্মমভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের শাশুড়ি খাজিদা বেগমও জড়িত রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান। নিহত মাহিনূর গোদাতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে এবং দুই শিশু পুত্র সন্তানের জননী। স্বামী আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকা ঘাতক স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

খাগড়াছড়ির মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে আটক ৫
খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ৬১ ইবি মহালছড়ি জোন সদর-এর আওতাধীন বিজিতলা আর্মি ক্যাম্প থেকে লেফটেন্যান্ট মোঃ চিশতীর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

অভিযানে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি শান্তিপুর এলাকা এবং মহালছড়ি সদর ইউনিয়নের কলাবাজার এলাকায় পৃথকভাবে তল্লাশি চালানো হয়।

এ সময় ১ কেজি গাঁজাসহ দুইজন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ এরশাদ মিয়া (৪২), নাজমা আক্তার (২৮), শানু আক্তার (৩০), সুখি আক্তার (১৮) এবং জাহাঙ্গীর আলম (৫০)।

পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃতদের মহালছড়ি থানা-এ হস্তান্তর করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব এলাকায় মাদক কারবারের অভিযোগ ছিল। যৌথবাহিনীর এমন অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ (প্রসীত) সদস্যের আত্মসমর্পণ
খাগড়াছড়ি:- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের তুলাপাড়া এলাকা থেকে ইউপিডিএফ (প্রসীত) দলের সদস্য জেকসন চাকমা (২৯) আত্মসমর্পণ করেছেন।

১৮ এপ্রিল খাগড়াছড়ি সেনা ক্যাম্পে এসে তিনি অস্ত্র ও এ্যামোনিশনসহ আত্মসমর্পণ করেন।

অস্ত্র ও এ্যামোনিশনের মধ্যে রয়েছে ১টি এসএমজি, ১৫ এ্যামো এবং ১টি ম্যাগাজিন।

জেকসন চাকমার বাড়ি দিঘীনালার বাবুছড়ার ধনপাতাছড়ায় বলে জানা যায়।

খাগড়াছড়িতে ভিজিএফ চাল বিতরণে পাল্টা পা‌ল্টি অ‌ভি‌যোগ, সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণে অ‌নিয়‌ম ও চাঁদাবা‌জির পাল্টা পা‌ল্টি অ‌ভি‌যোগ উঠে‌ছে ইউপি ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ ও এনটিভি মাল্টিমিডিয়ার প্রতি‌নি‌ধি মো. শরিফ হো‌সে‌নের এর বিরুদ্ধে । প‌বিত্র ইদুল ফিতর উপল‌ক্ষে ভি‌জিএফ এর প্রতি ১০ কেজি চালের বিপরীতে প্রায় ৪০০-৫০০ গ্রাম চাল কম দেওয়ার অভিযোগ ক‌রে এনটিভি মাল্টিমিডিয়ার প্রতি‌নি‌ধি মো: শরিফ ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভ প্রচার করেন। অপর দি‌কে মোটা অ‌ঙ্কের টাকা ও চাঁদা হি‌সে‌বে ৫ বস্তা চা‌লের চাওয়ার অ‌ভি‌যোগ উঠে‌ছে সংবাদ কর্মী শরী‌ফের বিরু‌দ্ধে।

পাল্টা পা‌ল্টি অ‌ভি‌যোগ কে কেন্দ্র ক‌রে চাল বিতরণ কেন্দ্রস্থল তবলছ‌ড়ি ইউনিয়ন কার্যাল‌য়ে গত শ‌নিবার আব্দুল মজিদ মেম্বারের সা‌থে শরীফ হো‌সেন ও তবলছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আব্দুর রহিমের মধ্যে বাকবিতণ্ডা এবং র‌হি‌মসহ একা‌ধিক ব‌্যক্তির সা‌থে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মেম্বার সহ একাধিক ব‌্যক্তি আহত হয়। বিষয়‌টি নজ‌রে এলে গত ১৪ মার্চ দলীয় হাইকমা‌ন্ডের সিদ্ধান্ত মোতা‌বেক যুবদলের ওয়ার্ড ক‌মিটির আহবায়ক আব্দুর রহিমকে দল থে‌কে দলীয় সকল সাংগঠ‌নিক পদ থে‌কে আজীব‌নের জন‌্য স্থায়ী ব‌হিষ্কার করাহয়। এবং এঘটনার জে‌র ধ‌রে ম‌জিদ মেম্বার বাদি হ‌য়ে পর‌দিন র‌বিবার ১৫মার্চ বিকা‌লে এনটিভি মাল্টিমিডিয়ার প্রতি‌নি‌ধি মো: শরিফ সহ নাম উল্লেখ ক‌রে ৭ জনের বিরু‌দ্ধ চাঁদাবা‌জির অ‌ভি‌যোগ সহ ৬‌টি ধারায় মামলা দা‌য়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, শরিফ হোসেন তার নিকট ৫ বস্তা চাল চাঁদা হিসেবে দাবি করেন এবং তা দি‌তে অস্বীকৃতী জানা‌লে তিনি ফেসবুক ও সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করেন।

মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শরীফ ব‌লেন,সংবাদ প্রকাশের জেরে ভীত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত ভা‌বে তা‌কে মামলায় জ‌ড়ি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে। সাংবাদিকের নামে মামলা দায়ের করে সাংবাদিকদের কন্ঠ রোধ করা যাবে না উল্লেখ ক‌রে উদ্দেশ্যপ্রনোদিত মামলা থেকে নি:শর্ত অব্যাহতির জন্য আহবান জানান তি‌নি।

এ দি‌কে একই দিন (১৪মার্চ )তবলছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাল বিতরণে বিলম্ব হওয়ায় সংশ্লিষ্ট ওয়ার্ডের উপকারভোগীদের সুবিধার্থে আনুমানিক ৬০ বস্তা (প্রায় ১৮০০ কেজি) চাল মক্তব পাড়া স্থানীয় মসজিদের মক্তব ঘ‌রের বারান্দায় পরদিন বিতরণের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়। বিষয়‌টি মস‌জি‌দের মাইক দি‌য়ে ইমা‌মের মাধ‌্যমে চাল বিতর‌ণে সময় জা‌নি‌য়ে দেয়া হয় ব‌লে স্থানীয়রা জানান।

অপর দি‌কে মধ‌্যরা‌তে (আনুমানিক ১২টা) শরিফ উক্ত মসজিদে গিয়ে ইমাম সাহেবের মাধ্যমে ঘ‌রের তালা খুলে সেখানে সংরক্ষিত চালকে টেক অ‌ফিসার আজগর আলী,ইউপি সচিব ওসমান ও মজিদ মেম্বার কর্তৃক চুরি করে আনা হয়েছে অ‌ভি‌যোগ ক‌রে এনটিভি মাল্টিমিডিয়াতে লাইভ সম্প্রচার করে। তার এই লাইভ দেখে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে শরিফ সেখান থেকে চলে যান ব‌লে জানান স্থানীরা। তা‌দের ভাষ্য ম‌তে,শরীফ উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা জেনেও চাল চুরির মিথ্যা অভিযোগ প্রচার করে‌ছে ব‌লে জানান তারা।

ঘটনার প্রেক্ষিতে ইউপি সদস্য মজিদ মেম্বার এনটিভি মাল্টিমিডিয়া প্রি‌নি‌ধি শরিফের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন।

মামলার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ মো: সা‌হেদ উদ্দিন জানান, মামলার ঘটনা তদন্ত সা‌পেক্ষে বি‌ধি মোতা‌বেক প্রয়োজনীয় পদ‌ক্ষেপ গ্রহন করা হ‌বে।

বিষয়‌টি কেন্দ্র ক‌রে সোমবার ১৬ মার্চ সকা‌লে মা‌টিরাঙ্গা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মাহমুদুর রহমান তবলছ‌ড়ি ৮ নং ওয়ার্ড মক্তবপাড়া মস‌জিদ মা‌ঠে উপ‌স্থিত হ‌য়ে পূর্ব নির্ধা‌রিত ঘোষনা ও সময় মোতা‌বেক ব্যক্তিগত তদারকিতে চাল বিতরণ করেন। এসময় তবলছ‌ড়ি ইউনিয়ন বিএন‌পির সা‌বেক সভাপ‌তি মো. ইব্রাহীম, ৮নং ওয়ার্ড বিএন‌পি সভাপ‌তি আফসার হো‌সেন স্থানীয় গণ্যমান্য ব‌্যাক্তি ও গনমাধ‌্য কর্মগণ উপ‌স্থিত ছি‌লেন।

খাগড়াছড়ি বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রশাসন
খাগড়াছড়ি:- খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পেরাছড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

সোমবার (১৬ মার্চ) সকালে তারা বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ভবন ও ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে পরিদর্শন করেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিস্বার খীসা জানান, শনিবার মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত বিদ্যালয়ে এসে দেখেন পুরোনো টিনশেড ভবনটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। ভবনের ভিতরে থাকা হলরুম, বেঞ্চ, টেবিল, ফ্যান এবং বিভিন্ন সাংস্কৃতিক যন্ত্রপাতিসহ সবকিছু আগুনে ধ্বংস হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবনটি এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং সেখানে আর কোনো ধরনের ক্লাস পরিচালনা করা সম্ভব নয়। তিনি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা বলেন, বিদ্যালয়টির পুরোনো ভবনে দুটি বড় হলরুমসহ মোট তিনটি কক্ষ ছিল, যা আকস্মিক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দকৃত খাদ্যশস্যসহ বিভিন্নভাবে সহায়তার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের পুরোনো ভবনটি পুড়ে গেছে। ঈদের পর বিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ধর্মপুর এলাকায় অবস্থিত পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের পুরোনো টিনশেড ভবনে শনিবার (১৪ মার্চ) রাত প্রায় ১২টার দিকে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বিদ্যালয়ের পুরোনো ভবনটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

খাগড়াছড়িতে ২৮৮ ধর্মীয় প্রতিষ্ঠানে জেলা পরিষদের অনুদান বিতরণ
খাগড়াছড়ি:- পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ইসলাম ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানার সহায়তায় বিশেষ প্রকল্পের আওতায় আর্থিক অনুদান বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার মোট ২৮৮টি মসজিদ, এতিমখানা ও মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানকে এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং অসহায় এতিম শিশুদের কল্যাণে সহায়তা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ নিপু, জেলা পরিষদ সদস্য জয়া ত্রিপুরা, মাহবুব আলম, নিটোল মনি চাকমাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান ও ঈদুল ফিতর মুসলিম সম্প্রদায়ের জন্য আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র সময়কে সামনে রেখে ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমদের পাশে দাঁড়ানো জেলা পরিষদের মানবিক উদ্যোগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের সহায়তা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা আরও জোরদার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে একই দিন দুপুরে জেলা সদরের ভুয়াছড়ি ইউনিয়নে শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও শাড়ি বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। ঈদকে ঘিরে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঈদকে সামনে রেখে জেলা পরিষদের এমন মানবিক উদ্যোগে উপকৃত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।