কক্সবাজার – chtnews24.com

রাখাইনে চরম উত্তেজনা,সীমান্তে বাড়তি সতর্কতা,ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
ডেস্ক রির্পোট:- মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় আবারও রোহিঙ্গা ঢলের শঙ্কা দেখা দিয়েছে। গত কয়েক দিনে মংডু শহরে আরাকান আর্মির অবস্থান লক্ষ করে বিমান হামলা চালিয়েছে মিয়ানমার সামরিক বাহিনী। এসব হামলায় আরাকান আর্মির স্থাপনার পাশাপাশি রোহিঙ্গাদের ঘড়বাড়িও ধ্বংস হয়েছে। ফলে রাখাইনের আতঙ্কিত রোহিঙ্গাদের নিরাপত্তার খোঁজে বাংলাদেশে অনুপ্রবেশের শঙ্কা দেখা দিয়েছে। তবে নতুন রোহিঙ্গা ঢল ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাখাইন রাজ্য পুনরুদ্ধারে বুধ ও বৃহস্পতিবার থেমে থেমে আরাকান আর্মির অবস্থান লক্ষ করে বিমান হামলা চালায় মিয়ানমার সামরিক বাহিনী। হামলার তীব্রতায় কক্সবাজারের টেকনাফ সীমান্তের বাড়িঘরসহ বিভিন্ন গ্রাম ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। তবে শুক্রবার মংডু শহরের ভিতরে সংঘর্ষ ঘটলেও এপারে তেমন কোনো বিকট শব্দ শোনা যায়নি। এসব হামলায় আরাকান আর্মির স্থাপনার পাশাপাশি রাখাইনে বসবাসকারী রোহিঙ্গারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আরাকান আর্মি ও মিয়ানমার সামরিক বাহিনীর সংঘাতের কারণে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা সেখানে নিরাপদবোধ না করলে বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশের শঙ্কা রয়েছে। এর আগে গত বছর সংঘাতের কারণে লক্ষাধিক রোহিঙ্গা দেশে অনুপ্রবেশ করেছিল।

উখিয়ার শরণার্থী শিবিরের রোহিঙ্গা নেতা মো. জুবায়ের জানান, মিয়ানমারে জান্তা বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অসংখ্য ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। কয়েক হাজার রোহিঙ্গা নতুন করে বাস্তুচ্যুত হয়ে পড়েছে। একই সময়ে স্থলপথে আরাকান আর্মির সঙ্গে আরও তিনটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর তুমুল সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বহুমুখী এ সংঘর্ষের কারণে রাখাইনের সার্বিক পরিস্থিতি আরও বেশি জটিল ও অস্থিতিশীল হয়ে উঠছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী বা তীব্র হলে এই বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ কোনো উপায় না পেয়ে আশ্রয়ের খোঁজে বাংলাদেশের দিকে ধাবিত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। আলীখালী ক্যাম্পের শরণার্থী ইদ্রিস মিয়া বলেন, ‘মংডুতে থাকা এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে জেনেছি, সেখানকার পরিস্থিতি এখন খুবই উত্তপ্ত। সহজে কেউ ঘর থেকে বের হতে পারছে না। অনেক রোহিঙ্গা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। এক বছর আগে সংঘাতের সময় ধাপে ধাপে উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে লক্ষাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছিল। আমরা চাই রাখাইনে থাকা রোহিঙ্গা ভাইয়েরা যেন নিরাপদে থাকতে পারেন।’ রাখাইনে নতুন করে সংঘাত শুরু হওয়ায় কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা শাহ আলম বলেন, ‘শাহপরীর দ্বীপ সীমান্তের খুব কাছে হওয়ায় এখান থেকে আরাকান আর্মির পোস্টও দেখা যায়। বুধবার দ্বীপের ওপারে রাখাইনে বিস্ফোরণের তীব্রতায় বাড়িঘর ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল। এ সময় সবার মাঝেই ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘রাখাইনে সংঘাত শুরু হলেই এপারে আতঙ্ক দেখা দেয়। সীমান্তবর্তী গ্রামের বাড়িঘরে গোলাবারুদ এসে পড়ার পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা লেগেই থাকে। গত বছর আরাকান আর্মি-জান্তা সরকারের সংঘাত শুরুর পর লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আবার সংঘাত শুরু হলে রাখাইনে থাকা অবশিষ্ট রোহিঙ্গাদেরও বাংলাদেশে অনুপ্রবেশের শঙ্কা দেখা দিয়েছে।’ তবে নতুন রোহিঙ্গা ঢল ঢেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। নজরদারি বাড়ানোর পাশাপাশি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক টহল বৃদ্ধি করা হয়েছে। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘ওপারে বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া, বরইতলী ও জাদিমোড়া সীমান্ত এলাকায় বিশেষ টহল, নাফ নদে নৌটহল, সীমান্তজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে।’

কক্সবাজার ও নওগাঁয় সাত খুনের ঘটনায় চাঞ্চল্য
কক্সবাজার:- নওগাঁর নেয়ামতপুরে ৪ এবং কক্সবাজারের টেকনাফে তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে এই সাতটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গতকাল দিবাগত গভীর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২) তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং মেয়ে সাদিয়া আক্তার (৩)। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত হাবিবুরের বাবা নমির উদ্দিন (৭০), বোন ডালিমা বেগম (৪৫) ও শিরিনা বেগম (৪০) এবং ভাগনে সবুজ রানা (২৫) কে হেফাজতে নিয়েছে। পুলিশ জানায়, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধের জেরে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বাড়ির দরজা-জানালা অক্ষত থাকায় ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা পরিবারের পরিচিত কেউ হতে পারেন। এদিকে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শামীম আহমেদ ও নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম।

এ সময় র‌্যাব, সিআইডি ও পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা বলছেন, ভোর ৬টার দিকে এ ঘটনা জানাজানি হয়। বাড়ির সদর দরজাসহ সব জানালা-দরজা অক্ষত রয়েছে। তাহলে হত্যাকারীরা কীভাবে ভেতরে প্রবেশ করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পারিপার্শ্বিকতা দেখে তারা ধারণা করছেন নিজেদের লোকেরাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। সরজমিন ঘটনাস্থলে দেখা যায়, হাবিবুরের মরদেহ ঘরের বিছানায় পড়ে ছিল। অন্য একটি ঘরে পাওয়া যায় তার ছেলে ও মেয়ের লাশ। বাড়ির আঙিনায় পড়ে ছিল পপির মরদেহ। ঘটনাটি জানাজানি হয় ভোরের দিকে, যখন হাবিবুরের বাবার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ফাঁসির দাবি করেন তারা। নিহত হাবিবুরের প্রতিবেশী খলিলুর রহমান বলেন, হাবিবুর স্ত্রী-সন্তানসহ তার বাবা নমির উদ্দিনকে নিয়ে বাড়িতে বসবাস করেন। রাতের কোনো সময় এ ঘটনা ঘটেছে কিছুই বলতে পারছি না। রাতে কোনো চিৎকার-চেঁচামেচিও শোনা যায়নি। সকাল ৬টার দিকে তার বাবার চিৎকারের পর এলাকার লোকজন জানতে পারেন। নিহতের স্বজনদের অভিযোগ, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। নমির উদ্দিন প্রত্যেক মেয়েকে ১০ কাঠা করে সম্পত্তি দিয়ে অবশিষ্ট সম্পত্তি হাবিবুরের নামে লিখে দেন। এ নিয়ে বোনদের সঙ্গে ভাই হাবিবুরের বিরোধ সৃষ্টি হয়।

হাবিবুরের স্ত্রীর মামা আবুল কালাম আজাদ দাবি করেন, ঈদের আগে একবার খাবারের সঙ্গে কিছু মিশিয়ে তাদের অচেতন করার ঘটনাও ঘটেছিল, যা এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। নিহত পপির বাবা মোয়াজ্জেম হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ প্রসঙ্গে নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, এটি ডাকাতির ঘটনা নয়। অন্য কোনো কারণে ঘটেছে বলে মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

টেকক্সবাজারের টেকনাফে পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে এলো এক বীভৎস ও হৃদয়বিদারক দৃশ্য। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই এলাকার তিন যুবকের এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও স্থানীয়দের মনে চরম আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে দুর্গম পাহাড়ের ঢাল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক পাহাড়ে কাজ করতে গেলে তারা ঝোপঝাড়ের পাশে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মুহূর্তেই এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ পাহাড়ে ভিড় জমায়। খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। নিহত রবির বাবা রুহুল আমিন বলেন, গত সোমবার এশার নামাজের পর রাতের খাবার শেষ করেছিল রবি। এরপর কে বা কারা তাকে ফোনে ডেকে নিয়ে যায়। অনেক রাত হয়ে গেলেও সে বাসায় না ফেরায় আমরা চিন্তায় পড়ে যাই। বারবার ফোনে চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সকালে পেলাম ছেলের নিথর দেহ। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এটি অত্যন্ত বর্বরোচিত ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও চাঞ্চল্যকর তথ্য শোনা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বাহারছড়া ও উত্তর শীলখালী সংলগ্ন পাহাড়ি এলাকাগুলোতে ইদানিং মানব পাচার ও অপহরণ বাণিজ্য ভয়াবহ রূপ নিয়েছে। দুর্গম পাহাড়কে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে অপরাধী চক্রগুলো তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর ধারণা, নিহত যুবকরা হয়তো দুর্ঘটনাবশত এই অপরাধী চক্রের কোনো গোপন আস্তানা বা মানব পাচার সংক্রান্ত কোনো সংবেদনশীল তথ্য জেনে ফেলেছিলেন। সেই গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়েই কি তাদের রাতের আঁধারে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? এমন প্রশ্ন এখন এলাকাবাসীর মুখে মুখে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, সমপ্রতি এলাকায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। হয়তো নিহতরা এসব দুর্বৃত্তের কোনো গোপন আস্তানা দেখে ফেলেছিল অথবা জেনে গিয়েছিল, যা তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। পুলিশ সূত্র জানিয়েছে, সাধারণ কোনো শত্রুতার জেরে নাকি পাহাড়ে সক্রিয় থাকা এসব অপরাধী চক্রের মাধ্যমেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মানব পাচারকারী ও অপহরণকারী চক্রের সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অপরাধীরা যত শক্তিশালীই হোক না কেন, দ্রুততম সময়ের মধ্যে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।মানবজমিন

কক্সবাজারে বিএনপি অফিসে আগুন
কক্সবাজার:- কক্সবাজারের টেকনাফে বিএনপির অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিসের গুরুত্বপূর্ণ কাগজ ও আসবাবপত্র পুড়ে গেছে বলে দাবি বিএনপি নেতাকর্মীদের।

শনিবার (৪ এপ্রিল) রাতে টেকনাফ পৌর শাখা বিএনপির ৭নং ওয়ার্ড অফিসে এ আগুন দেয় দুর্বৃত্তরা।

বিএনপি নেতাকর্মীরা জানান, রাতের আধাঁরে তাদের অফিসে আগুন দেওয়া হয়েছে। তারা ওই অফিসে বসে সাংগঠনিক কার্যক্রম চালাতেন। এ ঘটনায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, রাতের আঁধারে আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে। এতে অফিসের ভেতরের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ জানান, দলের কার্যক্রম ব্যাহত করতে ফ্যাসিস্ট ও স্বাধীনতার পরাজিত শক্তিরা আগুন দিয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, রাতে টেকনাফ পৌর এলাকার ৭নং ওয়ার্ড বিএনপির অফিসে আগুন লেগেছে শুনেছি। খবর পেয়ে সকালে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

নাফ নদী থেকে অস্ত্রের মুখে ১৩ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজার:- টেকনাফের নাফ নদী থেকে বেশ কয়েকটি নৌকাকে স্পিডবোট নিয়ে ধাওয়া করে অস্ত্রের মুখে ৩টি নৌকাসহ ১৩ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার সময় শাহপরীর দ্বীপ ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে গেছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আরাকান আর্মির কারণে নাফ নদী ও সাগরে মাছ শিকারে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এই ভাবে চললে জেলে ও নৌকার মালিকদের মাঝে দুর্দিন নেমে আসবে।

তাই এ ঘটনা বন্ধে সরকারের সহায়তা কামনা করেন তিনি।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আম্মদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের ( ৪০), মো. আবদুল খালেক ও মো. জাবের মিয়া (২৪)। তাদের সবার বাড়ি শাহ পরীর দ্বীপ মাঝর পাড়া ও ডাংঙ্গর পাড়া গ্রামে বলে জানা গেছে।

শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর ফিরে আসা অন্যান্য জেলেদের বরাত দিয়ে জানান, ভোর ৪টার দিকে তাদের ঘাটের ইঞ্জিনচালিত কিছু নৌকা নাফ নদীর মোহনায় মাছ শিকারে যায়। সকাল ৭টায় মাছ ধরার সময় বেশ কয়েকটি নৌকাকে স্পিডবোট নিয়ে ধাওয়া করে অস্ত্রের মুখে ৩টি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। বিষয়টি পরে বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় মাছ ধরার নৌকার মালিক ও জেলেরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

টেকনাফ উপজেলা ইউএনও মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম গণমাধ্যমকে বলেন, নৌকার মালিক ও জেলে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।

এক বছরে রোহিঙ্গা বাড়ল ১ লাখ ৭৯ হাজার
ডেস্ক রির্পোট:- গত এক বছরে কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমানমারের রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা আরও প্রায় ১ লাখ ৭৯ হাজার বেড়েছে।

সোমবার প্রকাশিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৬ হাজার ১০৭ জন। তবে ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৮৪ হাজার ৮৬৪ জনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৮ হাজার ৭৫৭ জন।

ইউএনএইচসিআর জানায়, ১৯৯০ সাল থেকে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৫০২ জন। তবে ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর নতুন করে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়।

বর্তমানে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে বিপুল সংখ্যক রোহিঙ্গা বসবাস করছে।

কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩
কক্সবাজার:- কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ১৫ জন মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নৌকায় বন্দি করে রাখা নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

​রবিবার (১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

​কোস্ট গার্ড জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে একটি বড় দল সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম গভীর সমুদ্রে অবস্থান করছে। খবর পেয়ে রবিবার রাত ৩টার দিকে ‘অপারেশন সমুদ্র প্রহরা’য় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। ​অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং পাচার চক্রের ১৫ সদস্যকে আটক করা হয়।

ভুক্তভোগীদের মধ্যে ৫২ জন রোহিঙ্গা পুরুষ, ১৭ জন রোহিঙ্গা মহিলা, ৪ জন রোহিঙ্গা শিশু, ২ জন পুরুষ মায়ানমার নাগরিক, ৭৫ জন বাংলাদেশী পুরুষ, ২ জন বাঙালি মহিলা ও ১ জন বাঙালি শিশু রয়েছে। ​উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কোস্ট গার্ড আরো জানায়: ​উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গা শরণার্থী উভয়ই রয়েছেন।

​চক্রের কৌশলে উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগীদের সংগ্রহ করেছিল।

​আটককৃত পাচারকারী ও উদ্ধার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়ে কোস্ট গার্ড জানায়, ​”মানব পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কক্সবাজারে গ্যাস পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ১০ জন হাসপাতালে
ডেস্ক রির্পোট:- কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার একটি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বুধবার ১০টার দিকে এন আলম ফিলিং স্টেশন নামের সদ্য নির্মিত পাম্পটিতে আগুন লাগার ঘটনাটি ঘটে। এ ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের আগুনে পাম্পের আশেপাশের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের অন্তত নয়টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে বেশ কিছু ঘরবাড়ি এবং একটি গ্যারেজে রাখা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিদগ্ধ ১০ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দগ্ধ নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়া হবে।

কক্সবাজারের ৪টি আসনের ৫৯৮ কেন্দ্রের ৩২৯টি ঝুঁকিপূর্ণ
কক্সবাজার:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫৯৮টি। এর মধ্যে ৩২৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

প্রশাসনিক পরিভাষায় ‘গুরুত্বপূর্ণ’ বলতে এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে, যেখানে অতিরিক্ত সতর্কতা ও আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা জোরদার করার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ভোটকেন্দ্র ১৮০টি। এর মধ্যে ৯৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। চকরিয়া উপজেলায় ১৩০টি কেন্দ্রের মধ্যে ৭৩টি এবং পেকুয়া উপজেলায় ৪৭টি কেন্দ্রের মধ্যে ২০টি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত। কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মোট ১২৪টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৫৯টি। এর মধ্যে মহেশখালী উপজেলায় ৮৬টি কেন্দ্রের ২৭টি এবং কুতুবদিয়া উপজেলায় ৩৮টি কেন্দ্রের ৩২টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও) আসনে মোট ১৮২টি কেন্দ্রের মধ্যে ১০৯টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৮২টি কেন্দ্রের ৫০টি, রামু উপজেলায় ৬৪টি কেন্দ্রের ৩৫টি এবং ঈদগাঁও উপজেলায় ৩৬টি কেন্দ্রের ২৪টি ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মোট ১১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৮টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে উখিয়া উপজেলায় ৫৬টি কেন্দ্রের ৪০টি এবং টেকনাফ উপজেলায় ৬১টি কেন্দ্রের ২৮টি ঝুঁকিপূর্ণ।

১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে : সালাহউদ্দিন আহমদ
কক্সবাজার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্যে দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় চকরিয়ার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফেরত পাবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আপনার পছন্দের প্রার্থীকে দেবেন। গণতন্ত্রকে শক্তিশালী করবেন।

তিনি আরও বলেন, বিএনপি কর্মসূচি, প্ল্যান, পরিকল্পনা এবং রাষ্ট্র চিন্তা যদি মানুষ পছন্দ তাহলে অবশ্যই তারা বিএনপিকে ভোট দেবে। অন্য যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করছেন তারাও তাদের কর্মসূচি, পরিকল্পনা প্রকাশ করবে। জনগণ তাদেরটা পছন্দ করলে তাদেরই ভোট দেবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এমনই হওয়া উচিত।

‘কিন্তু একটা দল তা না করে তাদের ভোট দিলে মরলে পরে জান্নাত পাবেন বলে ধোঁকাবাজি করছে তাদের থেকে সাবধান থাকতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশে যেন আর কোনোদিন এই কথা শুনতে না হয় কেউ গুম হয়েছে। কোন মাকে যেন সন্তান তার সন্তান হারানোর বেদনা অনুভব করতে না। বিএনপি এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করবে যে, বাংলাদেশে আর কোনো মানুষ গুম হবে না। যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তাদের মর্যাদাবান করতে হবে।

তিনি আরও বলেন, আমি দীর্ঘ ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আছি। আমি জেলে থাকার কারণে ২০০৮ সালে নির্বাচন করতে পারিনি। সেবার আমার স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদকে আমার চাইতে বেশি ভোটে নির্বাচিত করেছিলেন। এ কারণে আমি এবং আমার পরিবার আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ। সুতরাং এতে করে বুঝতে পারি, আপনারা আমাকে ভালোবাসেন। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠানর সংগ্রাম করতে গিয়ে আমার জীবন বিপন্ন হতে বসেছিল। আমরা গণতন্ত্রকে হারিয়ে ফেলেছিলাম। কেউ মুক্ত পরিবেশে কথা বলতে পারেনি। তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই।

এ সময় উপস্থিত ছিলেন মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ অসংখ্য নেতৃবৃন্দ।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদ আযাদের মনোনয়নপত্র বাতিল
মহেশখালী-কুতুবদিয়া (কক্সবাজার-২) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান যাচাই-বাছাই শেষে মনোনয়ন বাতিল করেন।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরওয়ার আলম কুতুবী-এই দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। একই আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রথম দিনের যাচাই-বাছাই শেষে কক্সবাজার-১ ও কক্সবাজার-২ আসনে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তা।

অন্যদিকে কক্সবাজার-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহমুদুল করিম, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী এস এম রোকুনুজ্জামান খান, ইসলামি আন্দোলন বাংলাদেশের জিয়াউল হক, বিএনপির মনোনীত প্রার্থী আলমগীর ফরিদ এবং খেলাফতে মজলিশ বাংলাদেশের মনোনীত প্রার্থী ওবাইদুল কাদের নদভী- এদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা ও মামলা সংক্রান্ত জটিলতায় বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী এএইচএম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্র জানায়, কক্সবাজারে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। যাচাই-বাছাইয়ের প্রথম দিনে কক্সবাজার–১ ও কক্সবাজার–২ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই করা হয়, যা বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

নির্বাচন সূত্র আরও জানায়, কক্সবাজার-১ আসনে মোট ৫ জন এবং কক্সবাজার–২ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে দুই আসনে মোট ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও অবৈধ ঘোষণা করা হয়েছে।