আন্তর্জাতিক – chtnews24.com

বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ
ডেস্ক রির্পোট:-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে। রিপাবলিকান এই নেতার দ্বিতীয় মেয়াদে চলমান অভিবাসনবিরোধী কঠোর অভিযানের মধ্যেই এ সিদ্ধান্ত নেয়া হলো। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই প্রশিক্ষণের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট পুনঃনির্ধারণ করা হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। এর আওতায় ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং বিভিন্ন কারণে আবেদন প্রত্যাখ্যানের মতো পদক্ষেপও নেয়া হচ্ছে। এসব কারণের মধ্যে আবেদনকারীর রাজনৈতিক মতামত এবং গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেয়াও রয়েছে। প্রশাসনের দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা। তবে অভিবাসন নীতিতে ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে বেশ কিছু আইনি বাধার মুখেও পড়েছে। গত শুক্রবার এক মার্কিন বিচারক ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত করার ট্রাম্প প্রশাসনের একটি নীতি বাতিল করে দেন। বিচারক বলেন, এই নীতি বাস্তবায়নে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

নতুন প্রশিক্ষণের বিস্তারিত বিষয় বা কতদিন এটি চলবে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানায়নি। তবে মন্ত্রণালয় এটা জানিয়েছে যে, প্রশিক্ষণের লক্ষ্য হলো এমন আবেদনকারীদের শনাক্ত করতে কনস্যুলার কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো, যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি সামাজিক সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। একই সঙ্গে সব ভিসা আবেদনকারীকে ‘সামগ্রিক ও ধারাবাহিকভাবে’ মূল্যায়ন নিশ্চিত করাও প্রশিক্ষণের উদ্দেশ্য।রাজনৈতিক আলোচনা

এর আগে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, বিভিন্ন মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে সাক্ষাৎকারের তারিখ পাওয়া অভিবাসী ভিসা আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে তাদের অ্যাপয়েন্টমেন্ট পুনঃনির্ধারণের কথা জানতে পেরেছেন। নতুন তারিখ পরে জানানো হবে বলেও তাদের জানানো হয়েছে।

ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযান নিয়ে মানবাধিকার সংগঠনগুলো ব্যাপক সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এসব পদক্ষেপ বৈষম্যমূলক এবং মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। অধিকারকর্মীরা আরও বলছেন, এই অভিযান যুক্তরাষ্ট্রে বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করেছে এবং বর্ণভিত্তিক হয়রানির আশঙ্কা বাড়িয়েছে।

২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তার প্রশাসনের পদক্ষেপ শুধু অবৈধ অভিবাসনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বৈধ অভিবাসনও কঠিন হয়ে উঠেছে। নির্দিষ্ট কিছু কর্মসংস্থানভিত্তিক ভিসার আবেদনকারীদের ওপর নতুন ও ব্যয়বহুল ফি আরোপের মতো পদক্ষেপও নেয়া হয়েছে।

প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর
ডেস্ক রির্পোট:- জন্মহার কমে গেছে। তাই পরিবারগুলোকে সন্তান নিতে উৎসাহিত করতে প্রণোদনা দিচ্ছে সিঙ্গাপুর। প্রতিটি সন্তান জন্ম দেয়ার জন্য বাবা-মাকে প্রায় ৪০ হাজার পাউন্ড উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। তিনি ঘোষণা করেন, প্রতিটি নবজাতক জন্মের পর থেকে ১৭ বছর বয়স পর্যন্ত বিভিন্ন সরকারি সহায়তা হিসেবে এই প্রণোদনা দেয়া হবে। গত বছর দেশটিতে জন্মহার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এর পর এই ঘোষণা দেয়া হলো। এর ফলে বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সিঙ্গাপুরের ব্যবধানও আরও কমেছে। কমে যাওয়া জন্মহার এবং চিকিৎসাবিজ্ঞানের উন্নতির কারণে মানুষের আয়ু বাড়তে থাকায় সিঙ্গাপুর এ বছরই একটি ‘সুপার-এজড’ বা অতিবয়স্ক সমাজে পরিণত হওয়ার পথে রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।

সরকার নতুন সহায়তা কর্মসূচিকে পরিবারকে সহায়তার ক্ষেত্রে একটি ‘মৌলিক পরিবর্তন’ হিসেবে বর্ণনা করেছে। এর আওতায় সন্তান জন্মের সময় পরিবারকে দেয়া হবে ১০ হাজার সিঙ্গাপুর ডলার (প্রায় ৭ হাজার ৩৩০ পাউন্ড) ‘বেবি গিফট’। সন্তানের ১৭ বছর বয়সে একই ধরনের আরেকটি অর্থ দেয়া হবে উচ্চশিক্ষার ব্যয় মেটাতে সহায়তার জন্য। পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিশুর দেখভালের জন্য অনুদান এবং কম মূল্যে নার্সারি সুবিধাও দেয়া হবে। এ ছাড়া সরকার শিশুর যত্নের জন্য ছুটির খরচ বহন করবে। বাবা-মায়ের ছুটির সুযোগও বাড়াবে। বড় পরিবারগুলোকে তুলনামূলক বেশি সহায়তা দেয়া হবে।সংবাদ বিশ্লেষণ

প্রধানমন্ত্রী আরও জানান, সন্তান থাকা পরিবারগুলোকে ভর্তুকিযুক্ত আবাসন প্রকল্পের মাধ্যমে প্রথম বাড়ি কিনতেও সহায়তা করবে সরকার। গত সপ্তাহান্তে সিঙ্গাপুরের বার্ষিক ন্যাশনাল ডে র‌্যালিতে লরেন্স ওং বলেন, এখন পরিবারগুলো সর্বত্রই বাড়তি চাপের মুখে রয়েছে। আমরা প্রতিটি পরিবারকে জানাতে চাই- আপনারা যদি সন্তান নেয়ার সিদ্ধান্ত নেন, সরকার আপনাদের পাশে থাকবে। আমরা আরও বেশি সময় ধরে আরও বেশি সহায়তা দেব।

সিঙ্গাপুর সরকার ইতিমধ্যেই পরিবারগুলোকে সন্তান নিতে উৎসাহিত করতে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে আসছে। তবে এসব উদ্যোগ এ পর্যন্ত জন্মহার বাড়াতে খুব বেশি সফল হয়নি। নতুন কর্মসূচিতে মোট সহায়তার পরিমাণ বাড়ানোর পাশাপাশি সন্তান জন্মের সময় এককালীন অর্থ দেয়ার পরিবর্তে শিশুর শৈশব ও কৈশোরের বিভিন্ন পর্যায়ে দীর্ঘ সময় ধরে সহায়তা দেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী, কোনো দেশের মোট জনসংখ্যার ২১ শতাংশের বেশি মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশি হলে সেটিকে ‘সুপার-এজড’ সমাজ বলা হয়। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে সিঙ্গাপুরের প্রতি চারজন নাগরিকের একজন এই বয়সসীমায় পৌঁছাবেন। এদিকে আর্থিকভাবে স্থিতিশীল হওয়ার আগে সন্তান নেয়া পিছিয়ে দেয়া কিংবা একেবারেই সন্তান না নেয়ার সিদ্ধান্ত নিচ্ছেন দেশটির ক্রমবর্ধমান সংখ্যক তরুণ-তরুণী।

গত মাসে ইউগভের করা এক জরিপে ১৮ থেকে ৪৪ বছর বয়সী ৪৯৬ জন সিঙ্গাপুরবাসী অংশ নেন। জরিপে দেখা গেছে, প্রায় এক-চতুর্থাংশের কোনো সন্তান নেই এবং ভবিষ্যতেও সন্তান নেয়ার পরিকল্পনা নেই। গত বছর সিঙ্গাপুরের মোট প্রজনন হার রেকর্ড সর্বনিম্ন ০.৮৭-এ নেমে আসে। ২০২৪ সালে এই হার ছিল ০.৯৭। একজন নারী তার জীবদ্দশায় গড়ে যতসংখ্যক সন্তানের জন্ম দেন, এই হার তারই হিসাব।

বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ
ডেস্ক রির্পোট:- চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝাংয়ের সঙ্গে মঙ্গলবার (২৫ আগস্ট) বেইজিংয়ে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠকে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা জোরদারের পাশাপাশি ভারত-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ভারত-চীন সীমান্ত বিরোধ নিয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নিতে দুই দিনের সফরে চীন রয়েছেন দোভাল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোভাল ও হান ঝাংয়ের বৈঠকে দুই দেশের নেতাদের মধ্যে আগে হওয়া সমঝোতার ভিত্তিতে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপায় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও বহুপক্ষীয় বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় হয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার সম্ভাবনার মধ্যেই দোভালের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ফলে ভারত-চীন সম্পর্কের ক্ষেত্রে বৈঠকগুলোকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

একই সময়ে সীমান্ত বিরোধ এবং অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মতপার্থক্য এখনো দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে রয়েছে।

২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘ সামরিক অচলাবস্থার পর ভারত-চীন সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে এরপর থেকে দুই দেশই সম্পর্ক স্থিতিশীল করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

সীমান্ত বিরোধ নিয়ে আলোচনার জন্য অজিত দোভাল ও ওয়াং ই দুই দেশের মনোনীত বিশেষ প্রতিনিধি। ২০০৩ সালে ভারত-চীন সীমান্ত বিরোধ সমাধানের লক্ষ্যে এই ব্যবস্থা চালু করা হয়। দুই দেশের মধ্যে প্রায় ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বিরোধপূর্ণ।

বিশেষ প্রতিনিধি পর্যায়ের এই ব্যবস্থা এখনো সীমান্ত বিরোধের স্থায়ী সমাধান দিতে পারেনি। তবে দুই দেশের কর্মকর্তাদের মতে, বারবার তৈরি হওয়া উত্তেজনা মোকাবিলায় এটি একটি কার্যকর ও কাঠামোবদ্ধ কূটনৈতিক ব্যবস্থা।

সোমবার বৈঠকের ঘোষণা দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, দোভাল ও ওয়াং ই সীমান্ত ইস্যুর পাশাপাশি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গভীর আলোচনা করবেন।

তিনি বলেন, সীমান্ত প্রশ্নে ভারত ও চীনের আলোচনার ‘প্রধান মাধ্যম’ হলো বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনা। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে যোগাযোগের জন্য এটি একটি ‘গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম’।

গত বছরের আগস্টে অনুষ্ঠিত ২৪তম দফার আলোচনার প্রসঙ্গ তুলে লিন বলেন, সে সময় দুই পক্ষ সীমান্ত ইস্যুতে ‘খোলামেলা ও গভীর মতবিনিময়’ করেছিল এবং বেশ কিছু বিষয়ে ‘অভিন্ন বোঝাপড়ায়’ পৌঁছেছিল।

চীনা মুখপাত্র জানান, এবারের বৈঠকেও দুই দেশের নেতাদের মধ্যে হওয়া সমঝোতার ভিত্তিতে সীমান্ত ইস্যুতে গভীর আলোচনা অব্যাহত থাকবে। এর লক্ষ্য হবে যৌথভাবে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।

এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়েও দুই পক্ষ মতবিনিময় করবে বলে জানান তিনি।

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক
ডেস্ক রির্পোট:- বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন। শুক্রবার সরকারের সেই নীতিকে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের এক বিচারক। ম্যানহাটনের মার্কিন জেলা আদালতের বিচারক জেনেট ভার্গাস বলেন, এই নীতি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছে। তিনি আরও বলেন, জানুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ওই নীতি ‘স্পষ্টতই বেআইনি’ এবং এটি ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক। ওই আইনে অভিবাসী ভিসার প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তাদের ওপর পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা স্পষ্টভাবে সীমিত করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রায়ে বিচারক লিখেছেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে অভিবাসী ভিসা দেয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা এই নীতি আইনে নির্ধারিত ব্যবস্থাকে সরাসরি অকার্যকর করে দেয়। জানুয়ারিতে কার্যকর হওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই স্থগিতাদেশের আওতায় লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ের মতো দেশ; বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়ার মতো দেশ; দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তান এবং আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের আরও অনেক দেশের নাগরিকরা পড়েন। পররাষ্ট্র মন্ত্রণালয় তখন বলে, এসব দেশের আবেদনকারীরা ‘যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার এবং স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের সম্পদের ওপর নির্ভর করার উচ্চ ঝুঁকিতে’ রয়েছেন। বিচারকের রায়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।সরকারি নির্বাহী তথ্য অনুসন্ধান করা

উল্লেখ্য, ডেমোক্রেট দলের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগ দেয়া বিচারক ভার্গাস অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক ও আফ্রিকান কমিউনিটিজ টুগেদার এবং নির্ধারিত দেশগুলোর অভিবাসী ভিসার আবেদনকারী ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের করা মামলার পরিপ্রেক্ষিতে ওই রায় দেন। ওই মার্কিন নাগরিকরা সংশ্লিষ্ট দেশগুলো থেকে পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার জন্য তাদের ভিসার পৃষ্ঠপোষক ছিলেন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নেয়া পদক্ষেপ হিসেবে তার কঠোর অভিবাসনবিরোধী অভিযানকে তুলে ধরেন। তবে অধিকারকর্মীরা বলছেন, এই অভিযান মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করেছে এবং বিশেষ করে জাতিগত সংখ্যালঘুদের জন্য অনিরাপদ পরিস্থিতি তৈরি করেছে। তারা জাতিগত পরিচয়ের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ ও নজরদারি বা ‘রেশিয়াল প্রোফাইলিং’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান
ডেস্ক রির্পোট:-ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুধু একটি দেশের বিরুদ্ধে ‘অবৈধ অর্থনৈতিক যুদ্ধ’ নয়; বরং এটি সব দেশের বিরুদ্ধেই এক ধরনের ‘যুদ্ধ ঘোষণা’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বাঘেই বলেন, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বের স্বাধীন ও জাতিসংঘের সদস্য দেশগুলোর ওপর নিজের আইন ও কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, কোনো দেশের সরকারই বিদেশি ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান বা বিমানবন্দরকে অন্য কোনো দেশের সঙ্গে বৈধ বাণিজ্য বন্ধ করতে বাধ্য করার অধিকার রাখে না। কারণ এসব প্রতিষ্ঠান নিজ নিজ দেশের আইনি ও সার্বভৌম ব্যবস্থার অধীনে পরিচালিত হয়।

ইরানি এই মুখপাত্র আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা এ ধরনের ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’র আন্তর্জাতিক আইনের কোনো ভিত্তি নেই।

তার মতে, এসব পদক্ষেপ জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ১ নম্বর ধারায় স্বীকৃত রাষ্ট্রগুলোর সমান সার্বভৌমত্বের নীতিও লঙ্ঘন করে।

বাঘেই অর্থনৈতিক চাপকে ‘আন্তর্জাতিক অপরাধ ও বেআইনি কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে নিষেধাজ্ঞার পাশাপাশি যদি নৌ অবরোধও আরোপ করা হয়, তাহলে অন্য দেশগুলোর সার্বভৌমত্ব একটি শক্তিশালী রাষ্ট্রের ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়বে বলে সতর্ক করেন তিনি।

তার ভাষায়, এ ধরনের চাপের কাছে নতি স্বীকার করলে জাতীয় সার্বভৌমত্ব ধীরে ধীরে পুরোপুরি দুর্বল হয়ে যাবে এবং বিশ্ব আবারও ‘প্রকাশ্য ও পূর্ণমাত্রার ঔপনিবেশিকতার’ দিকে ফিরে যেতে পারে।

পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক:- অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতিস্থাপনকারীদের (সেটলার) হামলা ইসরায়েলের জন্য ‘গুরুতর’ রাজনৈতিক ক্ষতির কারণ হচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। একইসঙ্গে এসব সহিংসতা পশ্চিম তীরে মোতায়েন ইসরায়েলি সেনাদের ওপরও বাড়তি চাপ তৈরি করছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান-এর বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, পুলিশ ও অন্যান্য রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কঠোর আইন প্রয়োগের ঘাটতির কারণে অনেক ক্ষেত্রে সেনাদেরই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। পর্যাপ্ত সরঞ্জাম ও সহায়তার অভাবেও তারা কাজ করছেন।

নিরাপত্তা কর্মকর্তাদের ভাষ্য, ফিলিস্তিনিদের ওপর এসব হামলা ‘পুরো বিশ্বের চোখের সামনে’ ঘটছে এবং এর ফলে আন্তর্জাতিক পরিসরে ইসরায়েলের ভাবমূর্তি ও রাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি পশ্চিম তীরে দায়িত্ব পালনরত ইসরায়েলি বাহিনীর ওপরও এর প্রভাব পড়ছে।

শুক্রবার হেবরন প্রদেশের সাইর শহরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলার পর কর্মকর্তাদের এই সমালোচনা সামনে আসে। ওই ঘটনায় ১৭ বছর বয়সী কারিম শালালদেহ নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

কান-এর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, একদল বসতিস্থাপনকারী সামরিক বাহিনীর সঙ্গে আগাম সমন্বয় না করেই ‘ভ্রমণের’ উদ্দেশ্যে ওই এলাকায় প্রবেশ করেছিল। পরে তারা ফিলিস্তিনিদের পাথর নিক্ষেপের শিকার হয়েছে বলে দাবি করা হয়।

তবে হেবরনের আল-মিজান হাসপাতালের একটি চিকিৎসাসূত্র আনাদোলুকে জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে কারিম শালালদেহের মৃত্যু হয়েছে।

নিহতের বাবা সানাদ শালালদেহের অভিযোগ, প্রায় ৫০ জন ইসরায়েলি বসতিস্থাপনকারী তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের একজন খুব কাছ থেকে তার ছেলেকে গুলি করে।

তিনি বলেন, তার ছেলে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল এবং কোনো কিছুই করছিল না। হামলাকারীদের সরে যেতে বলার পর একজন তার বুকে গুলি করে তাকে হত্যা করে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের অভিযান এবং ফিলিস্তিনিদের পাশাপাশি তাদের সম্পত্তির ওপর বসতিস্থাপনকারীদের হামলা বেড়েছে। দীর্ঘদিন ধরে চলা এই সহিংসতার পরিণতি নিয়ে আন্তর্জাতিক ও ইসরায়েলি পর্যায়েও উদ্বেগ বাড়ছে।

মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক:- ইরানের শাসনব্যবস্থা উৎখাতের লক্ষ্যে ওয়াশিংটন তাদের ইতিহাসের কঠোরতম আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর যেকোনও নতুন মার্কিন হুমকির ‘ধ্বংসাত্মক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

বর্তমান পরিস্থিতিই যুদ্ধ শেষ করার উপযুক্ত সুযোগ: পেজেশকিয়ানবর্তমান পরিস্থিতিই যুদ্ধ শেষ করার উপযুক্ত সুযোগ: পেজেশকিয়ান

মার্কিন ট্রেজারি প্রধান স্কট বেসেন্ট জানান, আগামী সোমবার তিনি প্রস্তাবিত এই নিষেধাজ্ঞার বিস্তারিত তুলে ধরবেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কোনও ধরনের ‘সহযোগিতা’ দেওয়া দেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার সতর্কবার্তা দিয়েছিলেন।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি ইরানি গণমাধ্যমকে বলেন, স্থল, আকাশ, নৌ, বিমান প্রতিরক্ষা এবং সাইবার স্পেসে পূর্ণ প্রস্তুতি নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর নতুন হুমকির এক চূর্ণ-বিচূর্ণ, শাস্তিমূলক ও ধ্বংসাত্মক জবাব দেবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতা আলোচনার প্রধান প্রতিনিধি ও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেন, সরাসরি সামরিক সংঘাত তৈরি করতে না পেরে ওয়াশিংটন ও ইসরায়েল অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের পথ বেছে নিয়েছে।

দিল্লিতে পাকিস্তানি মিশনের ব্যারিকেড উচ্ছেদ নিয়ে যা বললো ভারতদিল্লিতে পাকিস্তানি মিশনের ব্যারিকেড উচ্ছেদ নিয়ে যা বললো ভারত

ইরানি ও ইরাকি ব্যবসায়ীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি দেশের অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করে বলেন, আমাদের যত সামরিক ক্ষমতাই থাক না কেন, মানুষ যদি ক্ষুধার্ত থাকে এবং আমাদের আর্থিক লেনদেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় উৎপাদন না থাকে, তবে আমরা টিকে থাকতে পারব না।

ট্রেজারি প্রধান বেসেন্ট জানান, নৌ-অবরোধ ও এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা হবে ইরানের ওপর একটি ‘জোড়া আঘাত’। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, সর্বোচ্চ অর্থনৈতিক চাপের অর্থ হলো বড় ধরনের সামরিক সংঘাতের প্রয়োজনীয়তা কমে যাওয়া।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, ১৪ বছর আগে বলা হয়েছিল ইতিহাসের সবচেয়ে মারাত্মক নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। ৮ বছর আগে ‘সর্বোচ্চ চাপ’ ব্যর্থ হয়েছে। ৫ মাস আগে ‘শর্তহীন আত্মসমর্পণ’ ব্যর্থ হয়েছে। আজ বলা হচ্ছে ‘ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’, এটিও ব্যর্থ হতে বাধ্য।

যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়া চীনের এআই ‘মাস্টারমাইন্ড’ কারাযুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়া চীনের এআই ‘মাস্টারমাইন্ড’ কারা

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে দীর্ঘ ৫০ বছর ধরে কঠোর নিষেধাজ্ঞার মাঝে থাকা ইরানি জনগণ বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন ও বিদ্যুৎ সংকটে ভুগছে।

যুক্তরাষ্ট্রের ভেতরেও প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর এই যুদ্ধ বন্ধের অভ্যন্তরীণ চাপ রয়েছে, কারণ জ্বালানির উচ্চ মূল্য তার জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলছে। তবে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে মার্কিন নৌ-অবরোধের পর থেকেই চীনে ইরানি অপরিশোধিত তেল বিক্রি কমতে শুরু করেছে।

কেপলারের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, চীন ইরানের মোট তেল রফতানির ৮০ শতাংশের বেশি কিনে থাকে। বিষয়টি নিয়ে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞা ও চাপ সৃষ্টি করে সমস্যার সমাধান করা যাবে না উল্লেখ করে কূটনীতির ওপর জোর দিয়েছে।সূত্র: রয়টার্স

তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য নেই: জয়সওয়াল
ডেস্ক রির্পোট:- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ও অন্যান্য পলাতক ব্যক্তিকে প্রত্যর্পণের বিষয়ে করা অনুরোধগুলো ভারতের ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া’ অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন কোনো তথ্য দেয়নি নয়াদিল্লি।

মঙ্গলবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আউটলুক ইন্ডিয়া।দক্ষিণ এশীয় কালচারাল নেটওয়ার্কে যুক্ত হওয়া

বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কিছু শর্তের কথা জানিয়েছে। এর মধ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক ব্যক্তিকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টিও রয়েছে।

এ বিষয়ে জয়সওয়াল বলেন, শেখ হাসিনার ভারতে প্রকাশ্যে উপস্থিত হওয়া নিয়ে ভারতের অবস্থান ‘পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই’। তিনি আরও বলেন, হাসিনা ও অন্যান্য পলাতক ব্যক্তির প্রত্যর্পণসংক্রান্ত অনুরোধগুলো প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে।

এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শিগগিরই ভারত সফরে আসছেন কিনা এবং ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে শিগগিরই হালনাগাদ তথ্য দেয়া হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিনের ব্রিফিংয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বাংলাদেশে উগ্রপন্থী নেটওয়ার্ক সক্রিয় থাকার খবর এবং এ বিষয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কোনো আলোচনা হচ্ছে কি না- জানতে চাইলে জয়সওয়াল সন্ত্রাসবাদকে ‘সবার জন্য অভিন্ন অভিশাপ’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এই হুমকি মোকাবিলায় ভারত অন্য দেশগুলোর সঙ্গে কাজ করতে চায়।

এ সময় তিনি জাতিসংঘের সাম্প্রতিক একটি পর্যবেক্ষণ প্রতিবেদনের কথাও উল্লেখ করেন। তার দাবি, ওই প্রতিবেদনে দিল্লির লালকেল্লায় সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কথাও উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি, রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে সংবেদনশীলতা থাকলেও বাংলাদেশের সঙ্গে বিদ্যমান জ্বালানি সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভারত।

জয়সওয়াল বলেন, বাংলাদেশ অতিরিক্ত জ্বালানি সরবরাহের যে অনুরোধ জানিয়েছে, তা এখনো পর্যালোচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে ভারতের নিজস্ব চাহিদা, পরিশোধন সক্ষমতা এবং মজুত সরবরাহ- সবকিছু বিবেচনায় নেয়া হচ্ছে।

দুই দেশের সামগ্রিক সম্পর্কের বিষয়ে জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ‘পারস্পরিক স্বার্থ ও পারস্পরিকতার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক’ বজায় রাখতে চায়।প্রবাসীদের তথ্য

এ ছাড়া তিস্তা ইস্যু নিয়ে জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। পানি সহযোগিতা ও এ-সংক্রান্ত আলোচনাগুলো যৌথ নদী কমিশনসহ বিদ্যমান কাঠামোগত সংলাপের মাধ্যমেই এগিয়ে নেয়া হবে।

ফৌজদারি মামলায় অভিযুক্ত বিধায়কদের মধ্যে পশ্চিমবঙ্গ শীর্ষে
ডেস্ক রির্পোট:- ফৌজদারি মামলার নিরিখে পশ্চিমবঙ্গের বিধায়ক তথা জনপ্রতিনিধিরা দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে। রাজ্যটিতে ২৯৪ জন বিধায়কের মধ্যে দল নির্বিশেষে ১৭০ জন বিধায়ক ফৌজদারি মামলায় অভিযুক্ত। অর্থাৎ পশ্চিমবঙ্গের ৫৮ শতাংশ বিধায়কের বিরুদ্ধে মামলা রয়েছে। আর পশ্চিমবঙ্গের ৪২ জন লোকসভার সাংসদের মধ্যে ১৬ জন ফৌজদারি মামলায় অভিযুক্ত। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা রয়েছে ২৯টি। ফৌজদারি মামলায় অভিযুক্ত ১৪টি রাজ্যের

মুখ্যমন্ত্রীদের মধ্যে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। সুপ্রিম কোর্টে পেশ করা শীর্ষ আদালত নিযুক্ত আদালত বান্ধব (অ্যামিকাস কিউরি) বিজয় হংসরিয়ার রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ফৌজদারি মামলায় অভিযুক্ত মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে সবার ওপরে রয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তার বিরুদ্ধে ৮৯টি ফৌজদারি মামলা রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা রয়েছে ২৯টি। তৃতীয় স্থানে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধে রয়েছে ১৯টি মামলা।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর বিরুদ্ধেও রয়েছে ১৯টি মামলা। কেরলমের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ভিডি সতীশনের বিরুদ্ধে ১৮টি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র প্রধান হেমন্ত সোরেনের বিরুদ্ধে পাঁচটি, মহারাষ্ট্রের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

এছাড়া হিমাচল প্রদেশের সুখবিন্দর সিংয়ের বিরুদ্ধে ৪টি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী টিভিকে প্রধান সি জোসেফ বিজয় এবং বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বিরুদ্ধে রয়েছে ২টি করে মামলা। একটি করে মামলা রয়েছে, সিকিমের প্রেম সিং তামাং, পাঞ্জাবের ভগবন্ত মান, ওড়িশার মোহনচরণ মাঝি, রাজস্থানের ভজনলাল শর্মার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীদের পাশাপাশি ৫৪৩ জন লোকসভা সাংসদের মধ্যে ২৫১ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা এবং ২৩৩ জন রাজ্যসভা সাংসদের মধ্যে ৭৫ জন মামলায় অভিযুক্ত।

বিভিন্ন রাজ্যের বিধায়করাও গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত। পশ্চিমবঙ্গের পরেই দ্বিতীয় স্থানে কেরলমের ৫৭ জন, অন্ধ্রপ্রদেশের ৫৬ জন, তেলঙ্গানার ৪৯ জন, ঝাড়খন্ডের ৪৫ জন এবং ওড়িশার ৪৫ জন বিধায়ক ফৌজদারি মামলায় অভিযুক্ত।

অবশেষে জেলে ইমরান খানের সঙ্গে দেখা, তবে বেরিয়ে এসে নীরব বোন
ডেস্ক রির্পোট:- অবশেষে দীর্ঘ সময় পর পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে তার বোন নোরিন নিয়াজি মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দেখা করেছেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট (এসসি) পিটিআই প্রতিষ্ঠাতাকে পরিবারের সদস্যদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সুযোগ দেয়ার নির্দেশের পর নোরিনকে কারাগারে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। খবর ডনের।

তোশাখানা উপহারের তথ্য গোপনের অভিযোগে ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান। ১৯ কোটি পাউন্ডের দুর্নীতি মামলা, যা আল-কাদির ট্রাস্ট মামলা নামেও পরিচিত, এতে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন।Executive Branch

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, কারাবন্দী হওয়ার পর ইমরান খানের পরিবারের সদস্য, আইনজীবী ও অন্যান্য সহযোগীদের সঙ্গে মঙ্গলবার ও বৃহস্পতিবার সপ্তাহে দুবার সাক্ষাতের অনুমতি দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। তবে গত কয়েক মাস ধরে ইমরান খানকে দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছিল।

মঙ্গলবার অবশ্য নোরিন নিয়াজিকে কারাগারে প্রবেশের অনুমতি দেয়া হয়। চলতি বছরে এই প্রথম তিনি ইমরানের সঙ্গে দেখা করলেন। এদিন কারাগারে পৌঁছানোর পর পুলিশ তাকে ৫ নম্বর গেট দিয়ে ভেতরে পাঠায়।

কারাগার সূত্রের বরাতে জানা গেছে, কারাগারের একটি কনফারেন্স কক্ষে ইমরানের সঙ্গে নোরিনের সাক্ষাৎ হয়। সেখানে তারা ইমরানের শারীরিক অবস্থা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। তবে ইমরান খানের সঙ্গে দেখা হওয়ার সাংবাদিকদের কোনো মন্তব্য করেননি নোরিন।

ডন জানিয়েছে, ইমরান খানের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না, এই শর্ত ছিল।সংবাদ সাবস্ক্রিপশন

এদিকে ইমরানের অন্য দুই বোন আলিমা খানুম ও ডা. উজমা খানুম এবং তার চাচাতো ভাই কাসিম জামানকে আদিয়ালা রোডের দাহগাল নাকা এলাকায় থামিয়ে দেয়া হয়েছে বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে। ওই স্থানটি একটি নিরাপত্তা চৌকি ও সড়কের সংযোগস্থল।

খাইবার পাখতুনখোয়ার জ্যেষ্ঠ প্রাদেশিক মন্ত্রী মীনা খান এবং পিটিআই নেতা খালিদ ইউসুফ চৌধুরী ও শহিদ খাটকও ফ্যাক্টরি চেকপয়েন্টে উপস্থিত ছিলেন। সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল।

অন্যদিকে, ইমরানের স্ত্রী বুশরা বিবিও মঙ্গলবার কারাগারের কনফারেন্স কক্ষে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রায় ৪০ মিনিটের ওই বৈঠকে বুশরার স্বাস্থ্য ও আইনি বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে তার সন্তান মুসা ও মুবাশশারা মানেকা এবং ননদ মেহরুননিসাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ (মঙ্গলবার) পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারাগার থেকে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।