খাগড়াছড়ি:- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)-এর খাগড়াছড়িতে পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদরস্ত নয়নপুর এলাকায় সাদিক কায়েম এর বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাই এতে কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপারসহ প্রশাসনর উর্ধতন কর্মকর্তারা। আগুন দেয়ার চেষ্টার বিভিন্ন আলামত দেখতে পেয়েছে জানিয়েছে পুলিশ।
সাদিক কায়েমের বাবা মোঃ আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে বের হওয়ার চেষ্টা করলে ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়।
প্রতিবেশীরা খবর পেয়ে সাথে সাথে বেরিয়ে আসেন। পানি মেরে আগুন নিভিয়ে নিয়ন্ত্রণ নিয়ে আসেন। বাসার সিড়ির রুমের নিচেসহ দুইটি স্থানে আগুন দেয়ার চিহ্ন স্পষ্ট রয়েছে বলে জানিয়েছেন আবুল কাশেম। তিনি আরো জানান, ভিপি সাদিক কায়েমের ঘরে তার বাবা, মা ও এক ছোট বোন থাকেন বলে জানান। এই ঘটনায় তারা সবাই আতঙ্কিত রয়েছেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, আমরা আগুন দেয়ার ঘটনা শুনেছি। তবে আগুন নিয়ন্ত্রণের খবর শুনে তাদের আর যেতে হয়নি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, সোয়া ৪ টার দিকে খবর পান তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। ঘটনাস্থলে আগুন দেয়ার আলামতসহ কেরোসিনের বোতল পাওয়া গেছে জানিয়েছেন ওসি। তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এদিকে, অগ্নিসংযোগের ঘটনায় সাদিক কায়েম তার ভেরিফাইয়েড ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছে। সেখানে লেখেন, খাগড়াছড়ির বাড়িতে তার মা, বাবা থাকেন। আগুন দেয়ার ঘটনায় ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে দায়ী করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে জেলা জামাতের নেতৃবৃন্দ ভিপি সাদিক কায়েমের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com