চট্টগ্রাম:- জনস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য, বন্যপ্রাণী ও পরিবেশ, মৎস্য এবং কৃষি খাতের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে ওয়ান হেলথ বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টারের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিভাসুর ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন।


সভায় নিবন্ধিত ১০১ জন সদস্যের মধ্যে ৮২ জন উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে সমন্বয়ক (ওয়ান হেলথ কো-অর্ডিনেটর) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. মো. আহসানুল হক রোকন। সাধারণ সম্পাদক হয়েছেন প্রফেসর ডা. মো. বেলায়েত হোসেন ঢালী। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. এএসএম গোলাম কিবরিয়া এবং অফিস ও যোগাযোগ সম্পাদক হয়েছেন ডা. শাহজাদা মোহাম্মদ জুলকারনাইন।
এ ছাড়া পাঁচটি খাতের যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনস্বাস্থ্য বিভাগে ডা. মো. সরোয়ার আলম, প্রাণিস্বাস্থ্য বিভাগে প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বন্যপ্রাণী ও পরিবেশ বিভাগে প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, মৎস্য বিভাগে প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ এবং কৃষি বিভাগে ড. মো. মনিরুজ্জামান বাদল।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, প্রফেসর ডা. মো. আব্দুস সাত্তার, প্রফেসর ড. শামসুল মোর্শেদ, ডা. জাকিরুল ফরিদ, ডা. রুমানা রশীদ এবং ডা. মো. মিনহাজুল আলম।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন খাতের পেশাজীবী, গবেষক ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ওয়ান হেলথ একটি সমন্বিত ধারণা, যেখানে মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের স্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধারণার বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com