ডেস্ক রির্পোট:- নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার ভোর ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com