রাঙ্গামাটি :-- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় দক্ষতা উন্নয়নবিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রাম উন্নয়ন ও নারী উন্নয়ন কমিটির ৩০ জন সদস্য অংশ নেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের সামাজিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।
এ সময় তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিং বাড়াতে হবে।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।
কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের এমআইএস সুপারভাইজার ওয়াংসুইনু মারমার সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com