ডেস্ক রির্পোট:- যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে আরও ১১টি বাণিজ্যিক উড়োজাহাজ কেনার চুক্তি উপলক্ষে বাংলাদেশ ও বোয়িংকে আগাম অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।
বুধবার এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বিশ্বসেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তি করায় বোয়িং ও বিমানকে অভিনন্দন! যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য এটি আরেকটি দারুণ অর্জন, যেখানে লাভবান হবে দুই দেশই।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে আগ্রহ প্রকাশ করে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, ‘আজ নিউইয়র্কে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখার অপেক্ষায় আছি।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com