ডেস্ক রির্পোট:- ইরানের পশ্চিমে একটি মহাসড়কে সড়ক দুর্ঘটনার পর জ্বালানি বহনকারী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, হামেদান-সানান্দাজ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ট্যাংকারটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্যাংকারটির ব্রেকিং সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন সানান্দাজের গভর্নর আরশাদ জাহেদ।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। পরে জরুরি সেবা বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন গভর্নর।
তবে নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি ইরানি কর্তৃপক্ষ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com