বান্দরবান:- বান্দরবানে মোবাইল ব্যবহারকে কেন্দ্র করে আম বাগানের শ্রমিক মো: নাসির (১৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ঘাতক মানিক (২৪) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
শুক্রবার (২১ আগষ্ট) দুপুর তিনটায় টংকবতি ইউনিয়নের ব্রিকফিল্ড বাজার এলাকায় মেম্বার আম বাগানে এঘটনা ঘটে।
নিহত যুবক- মো: নাসির (১৯), সে কক্সবাজার মহেশখালী এলাকার বাসিন্দা। হত্যাকারী ব্যক্তি মো: মানিক-(২৪), সে চট্টগ্রাম জেলা পটিয়া উপজেলার বাসিন্দা।
পুলিশ ও শ্রমিকরা জানিয়েছে, গত বুধবার সকালে আটজন শ্রমিক ইউসুফ ও আবছার নামে এক ব্যবসায়ী আম বাগানে কাজ করতে আসে। সেসময় বাগান খামারে মোবাইল ব্যবহার নিয়ে মানিক আর নাসিরের সাথে প্রায় সময় ঝগড়া হত। বিকাল দিকে আটজন শ্রমিক আম বাগানে গাছের ডালপালা ছাটাই করতে বের হন। এর আগে নাসির আর মানিক দুজন সামনে চলে যায়। পরবর্তীতে বাগানের ভিতর নাসির সাথে মানিকের মোবাইলে ব্যবহার নিয়ে পূনরায় দ্বন্দ্ব শুরু হয়। বাকি ছয়জন শ্রমিক অন্যস্থানে বাগানের কাজে ব্যস্ত ছিলেন। মোবাইল ব্যবহার নিয়ে দুজনের কথা কাটাকাটি হলে এক পর্যায়ের পিছন থেকে এসে ঘাতক মানিক দাঁ দিয়ে নাসির গলায় কোপ দেয়। এঘটনায় মাথা বিছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান নাসির। পরে ঘটনাস্থল থেকে ঘাতক মানিক পালিয়ে যান।
আম বাগানের শ্রমিক মো: ফারুক, রবিউল করিম, মো: জাহেদুল ইসলাম, মো: মীর কাশেম, দেলোয়ার হোসেন ও কায়ছার বলেন, তারা দুজন কাজের আসার আগেও মোবাইল ব্যবহার নিয়ে ঝগড়া করত। ঝগড়া থামিয়ে ওই দুজনকে পুণরায় মিলিয়ে দিত। বিকালে দিকে বাগানের কাজ করার সময় আবারো মোবাইল ব্যবহার নিয়ে কথা-কাটাকাটি হলে পিছন থেকে এসে দাঁ দিয়ে নাসির ঘাড়ে কোপ দেন মানিক। ঘটনাস্থলে নাসির মারা যায়। তাকে ধরতে গেলে বাগান থেকে মেনে জঙ্গলে মানিক পালিয়ে যায়।
টংকাবতী পুলিশ ফাড়ি অর্নব বলেন, দুই শ্রমিক মোবাইল ব্যবহার নিয়ে আগেও ঝগড়া ছিল। সেটিকে কেন্দ্র করে এক শ্রমিককে আরেক শ্রমিক হত্যা করে।
টংকাবতী ইউনিয়ন চেয়ারম্যান মায়াং ম্রো ও মেম্বার মেংথাং ম্রো বলেন, ঘটনাটি বিকাল দিকে ঘটেছে। আম বাগানে কাজ করা সময় দুজন মোবাইল ব্যবহার নিয়ে ঝগড়া হলে কোপ দিয়ে আরেক শ্রমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তারা বলেন, আম বাগানটি ২০ লাখ টাকা দিয়ে ৫ বছরে জন্য ইউসুফ ও আবছার সওদাগরের কাছে বিক্রি করে দিয়েছিল।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ বলেন, ঘটনাস্থল থেকে মাথা বিছিন্ন এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com