রাঙ্গামাটি:- রাঙ্গামাটির সাবেক কৃতি ক্রিকেটার ও জেলার গর্বিত সন্তান সায়েম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ও কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে রাঙ্গামাটির ক্রিকেটাঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। সাবেক এই কৃতি ক্রিকেটারের এমন অর্জনকে জেলার ক্রিকেটের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ক্রিকেট অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সম্পৃক্ততার পাশাপাশি নতুন দায়িত্বে সায়েম দেশের ক্রিকেটের প্রচার, যোগাযোগ ও গণমাধ্যম কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
তার এ অর্জনে রাঙ্গামাটির ক্রীড়াঙ্গন, ক্রিকেটপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে নতুন দায়িত্বে তার সফলতা কামনা করেছেন তারা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com