শিরোনাম
বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি? ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল ২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না? রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির

রাঙ্গামাটি টু রাজস্থলী যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা হতে জেলা সদর রাঙামাটিতে যাতায়তের লক্ষে রাঙ্গামাটি জেলা কার মাইক্রো ও পিক-আপ জীপ গাড়ী মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে নিয়মিত পিক-আপ সার্ভিস চালু হলো।
শুক্রবার বেলা ১১ টায় রাজস্থলী উপজেলায় টিকেট কাউন্টার কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাঙ্গামাটি টু রাজস্থলী পিক-আপ সার্ভিসের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ ।
রাঙ্গামাটি জিপ ও পিক-আপ পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক দিদারুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে ২৯৯ নং সংসদীয় আসনের এমপি দীপেন দেওয়ান এর প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক সুমন খান, সাংবাদিক হাবীবুল্ল্যাহ মিজবা,জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, উপজেলা বিএনপির সদস্য আবদু রহিম, মৌলনা নুরুল হক, মৌলনা জাপর আহম্মদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজস্থলী প্রেস ক্লাবের সদস্য হাবীবুল্লাহ মিজবার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম।
বক্তারা তাদের বক্তব্যে রাঙ্গামাটি টু রাজস্থলী পিক-আপ সার্ভিস চালু করার জন্য সমিতির সদস্যদের ধন্যবাদ ও শুভ কামনা জানান। একই সাথে দক্ষ ড্রাইভার নিয়োগ, গাড়ি নিয়মিত সার্ভিসিং সহ যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পাহাড়ি-বাঙালিদের সমন্বয়ে জিপ ও পিক-আপ মালিক সমিতি গঠন করায় অতিথিগণ উচ্চ প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ বলেন, রাজস্থলী উপজেলায় সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে তবে সময়ের সাথে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য সড়ক পরিবহন এখন অধিক ব্যবহৃত হয়, যাত্রীদের সেবার মান নিশ্চিত করার জন্য সমিতি কর্তৃপক্ষকে গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
তিনি আরো বলেন, শুধু রাঙ্গামাটির রাজস্থলী নয়; উপজেলার দুর্গম ইউনিয়নেও যাত্রী সেবা নিশ্চিত করে জিপ ও পিক-আপ পরিবহন পরিচালনার উদ্যোগ নেয়ার আহবান জানান।
পরে সমিতিতে সংযোজন করা একটি নতুন পিক আপের যাত্রী হয়ে পিক-আপ পরিবহনের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ ।
সমিতির সদস্যরা গাড়ি ছাড়ার সময় জানিয়ে বলেন ,
প্রতিদিন সকাল ৭টা রাজস্থলী হতে রাঙ্গামাটির উদ্দেশ্যে পিক-আপ রওনা হবে এবং বেলা ৩ টায় রাঙ্গামাটি হতে রাজস্থলী – বাঙ্গালহালির উদ্দেশে রাঙ্গামাটি হতে ছেড়ে আসবে। রাঙ্গামাটি টু রাজস্থলী যাত্রী প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। আগামী রবিবার সকাল হতে রাঙ্গামাটির উদ্যাশ্যে গাড়ী ছাড়া হবে।।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions