ডেস্ক রির্পোট:- পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে টানা বিক্ষোভের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশটির সরকার নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাষ্ট্রপ্রতি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করার পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশীকে।
খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ এবং প্রহ্লাদ যোশীর নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দিল্লির যন্তর-মন্তরে প্রশ্নফাঁসের প্রতিবাদে টানা ৩৫ দিনের আন্দোলনের মধ্যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি বলেন, পরিস্থিতিকে ‘দেশবিরোধী শক্তি’ যেন নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে কারণেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধান তার চিঠিতে আরও লিখেন, চার দশকেরও বেশি সময় ধরে তিনি ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং শিক্ষা সংস্কারের জন্য কাজ করে আসছেন। তার বিশ্বাস, একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী শিক্ষা ব্যবস্থা একটি শক্তিশালী জাতি গঠনের ভিত্তি।
এদিকে, প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টা পরই আন্দোলনকারীদের পক্ষ থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জানান, কেন্দ্র সরকার তাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেয়ায় তারা ‘সদিচ্ছার ভিত্তিতে’ আন্দোলন স্থগিত করছেন।
প্রশ্নফাঁসবিরোধী এই আন্দোলনের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী অভিজিৎ দিপকে, যিনি সম্প্রতি ভারতে ফিরে এসে আন্দোলন শুরু করেন।
তার গঠিত সংগঠনের প্রধান দাবিই ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেই দাবি পূরণ হওয়ার পরই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আসে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com