রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই) পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল শহরের মারী স্টেডিয়ামের প্রধান গেট এলাকায় অভিযান চালায়।
এ সময় জলমনি চাকমা (৪৯) ও নতুন বাবু (৩৯) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com