রাঙ্গামাটি:- রাঙ্গামাটির ভেদভেডি আনসার ক্যাম্প এলাকায় নিজ জমি থেকে গাছ কেটে নেওয়া ও বাগানের সীমানা পিলারে গরু বেধে রাখাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা অভিযোগ পাওয়া গেছে| এতে মো: আলফাজ উদ্দিন (২০) নামের একজন গুরুতর আহত হয়েছে আলফাজ উদ্দিন একই এলাকার মো: গোলাপ মিয়ার পুত্র বলে জানা যায়|
গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে| রাঙ্গামাটির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) জসীম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন এ ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে| তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে|
সংশ্লিষ্ট সুত্র ও স্থানীয়রা জানায়,রাঙ্গামাটি পৌরসভার আওতাধীন ৬ নং ওয়ার্ড এলাকার আনসার ক্যাম্পের নীচ এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন মো: গোলাপ মিয়া| গোলাপ মিয়ার প্রতিবেশি মোঃ আশিক ও আঙ্গুল আজিজ তাদের গরুগুলো গোলাপ মিয়ার জায়গায় বেধে রাখে এবং বিভিন্ন প্রজাতির গাছগুলো কৌশলে কেটে নিয়ে যায়| এতে বেশ কয়েকবার নিষেধ করলেও মোঃ আশিক ও আঙ্গুল আজিজ কোন প্রকার কর্নফাত করেনি| পরবর্তীতে গোলাপ মিয়া বিষয়টি স্থানীয়দের জানালে তাদের মধ্যে সৃষ্ট বিরোধ মেটানোর চেষ্টা করলেও কয়েকদিন থেমে থাকে মোঃ আশিক ও আঙ্গুল আজিজ| কয়েকদিন পর পর বিভিন্ন জনের সাথে সমস্যার সৃষ্টি করার কারনে স্থানীয়রা তাদেরকে বিবিন্ন ভাবে সংশোধনের চেষ্টা করেও ব্যর্থ হয়|
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার সন্ধ্যায় গোলাপ মিয়ার সন্ত্রান আলফাজ উদ্দিনকে মোঃ আশিক এসে জিঞ্জাসা করে তার পিতা আঙ্গুল আজিজকে কেন অকথ্য ভাষা ব্যবহার করেছেন| কিন্ত আশিক তা অ¯^ীকার করলে কোন কিছু বুঝে উঠার আগেই চরথাপ্পর মারতে থাকে| এক পর্যায়ে দাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে| পরে আলফাজ উদ্দিনের চিৎকারে আশে পাশের স্থানীয়রা এগিয়ে আসলে মোঃ আশিক রক্তাক্ত অবস্থায় আলফাজ উদ্দিনকে ফেলে পালিয়ে যায়| পরে স্থানীয়রা উদ্ধার করে আলফাজ উদ্দিনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে| চিকিৎসকরা আলফাজ উদ্দিনের মাথার বিভিন্নস্থানে ছয়টি সেলাই দেয় এবং শরীরের আঘাতপ্রাপ্ত বিভিন্নস্থানে চিকিৎসা প্রদান করে|
এ ব্যাপারে ভেদভেডি পশ্চিম মুসলিম পাড়া সমাজ কমিটির সভাপতি মোঃ নবী জানিয়েছেন আশিক ও তার পিতা আব্দুল আজিজ ভয়ংকর প্রকৃতির লোক| এরা কারো কোন কিছু শুনতে চায় না| আলফাজ উদ্দিনের পরিবারের সীমানায় গরু দিয়ে আসা এবং বিভিন্ন প্রজাতির গাছ নস্ট করার অভিযোগ দীর্ঘদিনের| সমাজের পক্ষ থেকে তাদের মধ্যে সৃষ্ট সমস্যা সমাধান করার উদ্যোগ নেয়া হলেও আশিক ও তার পিতা কয়েক দিন পর পর বিভিন্ন অপরাধ করে যাচ্ছেন| তিনি জানান আলফাজ উদ্দিনের পরিবারের সদস্যদেরকে পুলিশের সহায়তা নেয়ার অনুরোধ করা হয়েছে|
এ ব্যাপারে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন জানিয়েছেন,গত শুক্রবার ভেদভেডি আনসার ক্যাম্পের নীচ এলাকায় একজনকে কুপিয়ে জখম করার সংবাদ পাওয়া গেছে| তিনি জানান এ ব্যাপারে একটি অভিযোগ থানায় দাখিল করেছে| সরজমিনে পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে|
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com