স্পোর্টস ডেস্ক:- বাংলাদেশ দলের তরুণ পেসার নাহিদ রানার গতিতে বিধ্বস্ত হয়ে ৬ উইকেটে ম্যাচ হারে নিউজিল্যান্ড। খেলা শেষে ৩২ রানে ৫ উইকেট শিকার করা নাহিদ রানার ভূঁয়সী প্রশংসা করেছেন কিউই তারকা ব্যাটসম্যান নিক কেলি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিক কেলি বলেন, ‘উইকেটে কিছুটা বেশি ঘাস ছিল, শুরুতে আমাদের সময় নিতে হয়েছে। কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। যখনই একটা জুটি গড়ার চেষ্টা করেছি, তখনই উইকেট পড়ে গেছে। নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার।’
নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান আরও বলেন, ‘সে দারুণ গতিতে বল করে এবং আজ উইকেটটাও তাকে সাহায্য করেছে। ১৪৫-১৪৮ কিলোমিটার গতিতে সুইং করাতে পারা সহজ নয়।’
ম্যাচে রানার বোলিংয়ের ধরন নিয়েও বিশ্লেষণ করেন এই কিউই ব্যাটসম্যান। তিনি মনে করেন, আগের ম্যাচের তুলনায় এবার রানা আরও বেশি স্টাম্পে আক্রমণ করেছেন এবং বাউন্স ও গতির ভিন্নতা কাজে লাগিয়েছেন।
কেলি বলেন, ‘সে বল হাতে আসার পর থেকেই প্রস্তুত থাকতে হয়। কোনো ‘ওয়ার্ম-আপ’ ডেলিভারি নেই। প্রথম বল থেকেই সে গতিতে আঘাত করেছে।’
কেলি আরও বলেন, ‘সে একজন উইকেট-টেকার। ছোট ছোট স্পেলে এসে দ্রুতগতিতে বল করে এবং ম্যাচে প্রভাব ফেলে। আজ সে সেটাই করেছে।’
কেলি আরও বলেন, ‘আমরা সবসময়ই বিশ্বাস করি যে আমাদের দ্বারা সম্ভব। তবে বাস্তবতা হলো, ২৪০-২৫০ রান দরকার ছিল। বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে এবং আমাদের চাপে ফেলেছে।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com