ডেস্ক রির্পোট:- দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। এতে এলপিজি’র ১২ কেজির সিলিন্ডারের দাম এক লাফে ২১২ টাকা বাড়লো। এই নিয়ে এক মাসে দুইবার এলপিজি’র সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে।
গতকাল এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এর আগে সবশেষ গত ২রা এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজি’র দাম সমন্বয় করা হয়েছিল। ওইদিন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। অর্থাৎ, এলপিজি’র ১২ কেজির সিলিন্ডারের দাম এক লাফে ২১২ টাকা বাড়লো।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com