রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে নতুন নিয়মে জ্বালানি তেল সরবরাহ শুরু করেছে ফিলিং স্টেশনগুলো। শহরের সবকটি পাম্প থেকে একযোগে জ্বালালি তেল সরবরাহ করতে দেখা গেছে।
প্রতিটি পাম্পে গাড়ি ও মানুষের দীর্ঘ সারি রযেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পগুলোতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়ন করা হযেছে। এছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটে নেতৃত্বে গঠিত মোবাইল টিমও কাজ করছে।
প্রশাসনের নতুন নিয়মেও জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ভেগান্তিতে পড়েছে মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে থাকার পর তেল না পাওযার অভিযোগ করেছে অনেকে।
চালক নাহিদ বলেন, সকাল সাতটা থেকে লাইনে থেকেও ডিজেল পাচ্ছি না। দিনের অর্ধেক সমযতো এখানেই কেটে গেল, গাড়ি চালাবো কখন? নিয়মমাফিক তেল না দিয়ে খেলা খুশি মত তেল দিচ্ছে। আমরা কী অপরাধ করলাম?
বোট চালক শহিদ বলেন, আমার বোটের জন্য তেল নিতে আসছি। শুনেছিলাম নতুন নিয়মে ৯টা থেকে ১১টা পর্যন্ত পাবলিককে জ্বালানি দেওয়া হবে, কিন্তু এসে দেখছি প্রশাসনের গাড়িতেও তেল দেয়া হচ্ছে। তাদের তো তেল দেয়ার কথা ২ টা থেকে। তাহলে এই নিয়ম করে কী লাভ হলো?
কৃষক সঞ্জয় চাকমা বলেন, আমি বন্দুকভাঙ্গা থেকে তেল নিতে আসছি, জমিতে সেচ দিতে হবে। পানির অভাবে ধানের জমি ফেটে চৌচির হযে গেছে। সবে মাত্র ধারের থোর আসতে শুরু করেছে পানি দিতে না পারলেতো সর্বনাশ হযে যাবে। কিন্তু ডিজেল তো পাচ্ছি না।
তবে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, এই প্রথম রাঙ্গামাটির সকল পাম্প থেকে এক যোগে নিয়ম মাফিক জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এতে গ্রাহকদের ভেগান্তি কমবে। বিশৃঙ্খলা এড়াতে পাম্পে পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন করা আছে। সকালে সব কয়টি পাম্প ঘুরে দেখেছি সুশৃঙ্খলভাবে তেল সরবরাহ করা হচ্ছে। কেউ যাতে জ্বালানি তেল মজুদ করতে না পারে সে জন্য আমাদের একাধিক মোবাইল টিম মাঠে কাজ করছে।
রবি, মঙ্গল ও বৃহস্পতিরার সকাল ৯টা থেকে বেলা ১১ পর্যন্ত গণপরিবহন ও সাধারণ মানুষ, এবং বেলা ২ টা থেকে ৩ পর্যন্ত সরকারি গাড়ি ডিজেল সংগ্রহ করতে পারবে। অন্যদিকে শনি সোম ও বুধবার একই নিয়মে অকটেন ও পেট্রোল সংগ্রহ করতে পারবে। শনিবার বিকালে এই নতুন নিয়ম চালু করে জেলা প্রশাসন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com