খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়ম ও চাঁদাবাজির পাল্টা পাল্টি অভিযোগ উঠেছে ইউপি ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ ও এনটিভি মাল্টিমিডিয়ার প্রতিনিধি মো. শরিফ হোসেনের এর বিরুদ্ধে । পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর প্রতি ১০ কেজি চালের বিপরীতে প্রায় ৪০০-৫০০ গ্রাম চাল কম দেওয়ার অভিযোগ করে এনটিভি মাল্টিমিডিয়ার প্রতিনিধি মো: শরিফ ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভ প্রচার করেন। অপর দিকে মোটা অঙ্কের টাকা ও চাঁদা হিসেবে ৫ বস্তা চালের চাওয়ার অভিযোগ উঠেছে সংবাদ কর্মী শরীফের বিরুদ্ধে।
পাল্টা পাল্টি অভিযোগ কে কেন্দ্র করে চাল বিতরণ কেন্দ্রস্থল তবলছড়ি ইউনিয়ন কার্যালয়ে গত শনিবার আব্দুল মজিদ মেম্বারের সাথে শরীফ হোসেন ও তবলছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আব্দুর রহিমের মধ্যে বাকবিতণ্ডা এবং রহিমসহ একাধিক ব্যক্তির সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মেম্বার সহ একাধিক ব্যক্তি আহত হয়। বিষয়টি নজরে এলে গত ১৪ মার্চ দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত মোতাবেক যুবদলের ওয়ার্ড কমিটির আহবায়ক আব্দুর রহিমকে দল থেকে দলীয় সকল সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য স্থায়ী বহিষ্কার করাহয়। এবং এঘটনার জের ধরে মজিদ মেম্বার বাদি হয়ে পরদিন রবিবার ১৫মার্চ বিকালে এনটিভি মাল্টিমিডিয়ার প্রতিনিধি মো: শরিফ সহ নাম উল্লেখ করে ৭ জনের বিরুদ্ধ চাঁদাবাজির অভিযোগ সহ ৬টি ধারায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, শরিফ হোসেন তার নিকট ৫ বস্তা চাল চাঁদা হিসেবে দাবি করেন এবং তা দিতে অস্বীকৃতী জানালে তিনি ফেসবুক ও সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করেন।
মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শরীফ বলেন,সংবাদ প্রকাশের জেরে ভীত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত ভাবে তাকে মামলায় জড়িয়ে দেয়া হয়েছে। সাংবাদিকের নামে মামলা দায়ের করে সাংবাদিকদের কন্ঠ রোধ করা যাবে না উল্লেখ করে উদ্দেশ্যপ্রনোদিত মামলা থেকে নি:শর্ত অব্যাহতির জন্য আহবান জানান তিনি।
এ দিকে একই দিন (১৪মার্চ )তবলছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাল বিতরণে বিলম্ব হওয়ায় সংশ্লিষ্ট ওয়ার্ডের উপকারভোগীদের সুবিধার্থে আনুমানিক ৬০ বস্তা (প্রায় ১৮০০ কেজি) চাল মক্তব পাড়া স্থানীয় মসজিদের মক্তব ঘরের বারান্দায় পরদিন বিতরণের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়। বিষয়টি মসজিদের মাইক দিয়ে ইমামের মাধ্যমে চাল বিতরণে সময় জানিয়ে দেয়া হয় বলে স্থানীয়রা জানান।
অপর দিকে মধ্যরাতে (আনুমানিক ১২টা) শরিফ উক্ত মসজিদে গিয়ে ইমাম সাহেবের মাধ্যমে ঘরের তালা খুলে সেখানে সংরক্ষিত চালকে টেক অফিসার আজগর আলী,ইউপি সচিব ওসমান ও মজিদ মেম্বার কর্তৃক চুরি করে আনা হয়েছে অভিযোগ করে এনটিভি মাল্টিমিডিয়াতে লাইভ সম্প্রচার করে। তার এই লাইভ দেখে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে শরিফ সেখান থেকে চলে যান বলে জানান স্থানীরা। তাদের ভাষ্য মতে,শরীফ উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা জেনেও চাল চুরির মিথ্যা অভিযোগ প্রচার করেছে বলে জানান তারা।
ঘটনার প্রেক্ষিতে ইউপি সদস্য মজিদ মেম্বার এনটিভি মাল্টিমিডিয়া প্রিনিধি শরিফের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন।
মামলার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: সাহেদ উদ্দিন জানান, মামলার ঘটনা তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
বিষয়টি কেন্দ্র করে সোমবার ১৬ মার্চ সকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান তবলছড়ি ৮ নং ওয়ার্ড মক্তবপাড়া মসজিদ মাঠে উপস্থিত হয়ে পূর্ব নির্ধারিত ঘোষনা ও সময় মোতাবেক ব্যক্তিগত তদারকিতে চাল বিতরণ করেন। এসময় তবলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইব্রাহীম, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি আফসার হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও গনমাধ্য কর্মগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com