নাজিম আল হাসান:- শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাকওয়াভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি সদর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ ২০২৬) রাঙ্গামাটি শহরের বনরুপা ইসলামিক সেন্টার মিলনায়তনে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও শ্রমিকদের বিভিন্ন অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন শ্রমিক ফেডারেশনের অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সদর উপজেলা সভাপতি মোঃ হারুনুর রশীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চল সহকারী পরিচালক মোঃ ইসহাক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা শুধু একটি সামাজিক দাবি নয়, বরং এটি ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা। ইসলাম শ্রমিককে মর্যাদা দিয়েছে এবং শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করার শিক্ষা দিয়েছে। তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে তাকওয়া, ন্যায় ও মানবিক মূল্যবোধ বিকশিত হয়।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমিক শ্রেণির অবদান অপরিসীম। তাই শ্রমিকদের অধিকার সংরক্ষণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক শ্রমিক সমাজ গঠনে শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলার নায়েবে আমীর ও উপাধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম, শ্রমিক ফেডারেশনের রাঙ্গামাটি জেলা সভাপতি আবদুস সালাম, পৌর জামায়াতের আমীর মোঃ মঈন উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি নুর জামাল, সদর জামায়াতের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মোঃ ইরফানুল হক, পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশার, ফেডারেশনের অর্থ সম্পাদক জাহিদুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি ও সুধীজন।
আলোচনা শেষে দেশ, জাতি ও শ্রমিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com