রাঙ্গামাটি:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনে বিজয়ী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, এই জয় দল ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের সম্মিলিত জয়। তিনি বলেন, আমরা সম্প্রীতির রাঙ্গামাটি গড়ে তুলবো। সেজন্য রাঙ্গামাটিবাসী আমাকে সহায়তা করবেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি জেলা বিএনপি কার্যালয়ে নেতা–কর্মীদের ফুলেল শুভেচ্ছে সিক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
দীপেন দেওয়ান বলেন, ‘বিএনপি একটি জনবান্ধব দল। আমাদের আচরণও সেই রকম হতে হবে। আমাদের এই জয়টি চ্যালেঞ্জিং জয় ছিল। এখন আমাদের দায়িত্ব বেড়ে গেছে। দলের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এখন থেকে নেতা–কর্মীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে এবং মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে।’
তিনি বলেন, ‘গত ১৭ বছরে যারা হামলা–মামলার শিকার হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। বিএনপির যে সব নিঃস্ব পরিবার রয়েছে, তাদের পাশে দাঁড়ানো দলের নৈতিক দায়িত্ব।এই সময়টাতে বিজয় মিছিল না করে জনগণের পাশে দাঁড়ানোই হবে দলের প্রধান কাজ।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার দীপু, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শা
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com