ডেস্ক রির্পোট:- চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট বড় মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে ‘জিহাদে’ শরিক হয়েছে হেফাজত।
তিনি বলেন, আমি ইলেকশন বুঝি না, এটা (ইলেকশন) একটি জিহাদ। এই গোষ্ঠী যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে ইসলাম ধ্বংস করবে। এরা প্রকৃত ইসলামী দল নয়, তারা মওদুদী ইসলাম।’
তিনি আরও বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলাম রক্ষায় হেফাজতে ইসলাম এই সমর্থনের ঘোষণা দিয়েছে।’
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরসহ হেফাজত নেতৃবৃন্দ ও ওলামা-মাশায়েখরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com