রাঙ্গামাটিপাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এর দ্বিতীয় শীর্ষ নেতা মাইকেল চাকমার বিরুদ্ধে চাঁদাবাজী মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন রাঙ্গামাটির আদালত।
বৃহস্পতিবার,৯ অক্টোবর রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক এর আদালতে SC ৩৬/৯ পেনাল কোড ১৮৬০, ৩৮৫ ধারায় দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে এ আদেশ দেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী প্রসাদেব চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন-একই মামলায় দুই নম্বর আসামী সুমন চাকমাকেও ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তিন নম্বর আসামী প্রদীপ চাকমাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তবে রায় ঘোষণার সময় আসামীরা উপস্থিত ছিলেন না।
তবে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলত চাননি পিপি অ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু।
ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ও তার সহযোগী সুমন চাকমাকে সন্ত্রাস ও চাঁদাবাজি করার সময় ২০০৭ সালের ৩০ অক্টোবর নিরাপত্তা বাহিনী অস্ত্র ও টাকাসহ আটক করে লংগদু থানায় মামলা সহ হস্তান্তর করে। এতে লংগদু থানায় চাঁদাবাজি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়। এরমধ্যে অস্ত্র আইনে মামলা নম্বর নং- ৫, তারিখ ৩০ অক্টোবর, ২০০৭। জি আর নং- ৩৩০/২০০৭।
অস্ত্র মামলায় দীর্ঘ শুনানি শেষে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ মাইকেল চাকমাকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও হত্যার হুমকি, চাঁদাবাজি করায় ৭ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। আদালত এসময় উভয় ধারার সাজা একত্রে চলবে বলে রায় দেন।
চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অপরাধে মামলার অপর আসামী সুমন চাকমাকে ৭ বছর সশ্রম কারা দন্ডে দণ্ডিত করা হয়। তবে আসামী মাইকেল চাকমা এসময় গুম থাকায় তার বিরুদ্ধে রায় কার্যকর করা যায়নি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com