শিরোনাম
হ্যাঁ ভোটের মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণের হাতে দেশের চাবি তুলে দিচ্ছি–পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা রাঙ্গামাটির কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা রাঙ্গামাটির কাপ্তাইয়ে সড়কে চাঁদের গাড়ি ও সিএনজির ধাক্কায় আহত ৬ রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত, আহত-১ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ পাহাড়ের গর্ব: জাতীয় মঞ্চে সাফল্যের জয়গান গাইছে রাঙ্গামাটির তাজিম বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের

খাগড়াছড়িতে পালিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি: বর্ণিল আয়োজনে খাগড়াছড়ির বিভিন্ন বিহারে প্রবারণা পূর্ণিমা পালিত হচ্ছে। আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

এ সময় দেশ জাতি ও বিশ্ব শান্তি কামনায় সকাল থেকে প্রতিটি বৌদ্ধ বিহারে বুদ্ধ পতকা উদ্বোধন, প্রদীপ প্রজ্জলন, ফুলপূজা, বুদ্ধ পূজা, পঞ্চশীলপ্রার্থনা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদানসহ নানা বিধদান করে ভক্তরা। আয়োজন করা হয়েছে ধর্মীয় আলোচনা সভা।

এছাড়াও বৌদ্ধ ভিক্ষু উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বী উপাসক-উপাসিকাদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান ও ধর্মীয় দেশনা প্রদান করবেন। সন্ধ্যায় প্রতিটি বৌদ্ধ বিহারে হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস (আকাশ বাতি) উড়ানো হবে।

প্রবারণা পূর্ণিমা পালিত ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত শেষে আসে প্রবারণা তিথি। এরপর থেকে শুরু হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব।

প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মীদের অভিযোগ, সকালে বিভিন্ন বিহারে সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা দেওয়া হয়। কোথাও কোথাও ছবি ডিলেট করতে বাধ্য করে কিছু যুবক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions