শিরোনাম
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান

নির্বাচন সুষ্ঠু হয়নি, স্বীকৃতি না দিতে অস্ট্রেলিয়ার সিনেটরের আহ্বান

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৪৬১ দেখা হয়েছে

ডেস্ক রিরোট:- ত ৭ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয় নি। এই নির্বাচনের ফলাফলকে বিশ্বের স্বীকৃতি দেওয়া উচিত নয়। এমন মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রভাবশালী সিনেটর ডেভিড শুব্রিজ।

অস্ট্রেলিয়ান গ্রিনস দলের এই নেতা বরাবরই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে সোচ্চার। নির্বাচনের আগেও নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনাপ্রবাহ নিয়ে অস্ট্রেলিয়ার সংসদে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।

নির্বাচনের কিছুদিন আগে গত ডিসেম্বর মাসেও অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এক বক্তৃতায় ডেভিড শুব্রিজ বলেছিলেন, “ব্যাপক রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক দমন-পীড়নের মধ্যেই আগামী বছরের ৭ই জানুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নিয়মনীতি এবং প্রক্রিয়া না থাকায় ওই নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দল অংশগ্রহণ করবে না।”

আর, নির্বাচনের দিন (০৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন- হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত (২৬ নভেম্বর) “বাংলাদেশে নির্বাচনের আগে সহিংস স্বৈরাচারী দমনপীড়ন” শীর্ষক এক বিজ্ঞপ্তির লিংক শেয়ার করে লিখেছেনঃ

“বাংলাদেশের নির্বাচন অবাধ নয়। এটি সুষ্ঠু নির্বাচনও নয়। যে নির্বাচন সুষ্ঠু নয়, (সেই নির্বাচনের) মিথ্যা ফলাফল যাই হোক না কেন, তাকে বিশ্বের স্বীকৃতি দেওয়া উচিত নয়।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions