শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৫৩০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে শহরে রাঙামাটি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এক বণার্ঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে সাবেক মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) অনুকা খীসা, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে গড়তে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও সমান ভূমিকা রাখতে হবে। তাহলে স্মার্ট বাংলাদেশ গড়তে কোনো বাধা থাকবে না। তাই স্মাট বাংলাদেশ গড়তে হলে নারীদের সামনের দিকে এগিয়ে নিতে হবে। নারীদের কার্যকর অংশগ্রহণ ছাড়া জেন্ডার সমতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। এ কারণে নারীদের সহিংসতা ও নির্যাতন থেকে সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সচেতনতা বৃদ্ধিসহ বহুমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions